কৃষ্ণসাগরে জাহাজে রাশিয়ার হামলায় আহত ভারতীয় নাবিক, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

Share:

নিজস্ব প্রতিনিধি:  কৃষ্ণসাগরে ফের বাণিজ্যিক জাহাজে হামলা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। রুশ ড্রোন হামলার জেরে তুরস্কের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজে আগুন ধরে যায়। ওই জাহাজে ছিলেন তিন ভারতীয় নাগরিকও। তাঁদের মধ্যে একজন আহত হয়েছেন। ঘটনায় জাহাজের ক্যাপ্টেন-সহ  দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। 

ঘটনাটি ঘটেছে কৃষ্ণসাগরে, রোমানিয়ার জলসীমার বাইরে। ‘MV Royad Mammadov’ নামের জাহাজটি তুরস্কের মালিকানাধীন এবং ইউক্রেন থেকে ভুট্টা নিয়ে ইতালির রাভেন্নার দিকে যাচ্ছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির দাবি, রুশ ড্রোনের হামলাতেই জাহাজটিতে আগুন ধরে যায় এবং পরে সেটি ডুবে যায়। জাহাজে ভারতীয় ও আজারবাইজানি নাগরিক ছিলেন। রোমানিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাস এক্স-এ একটি পোস্টে জানিয়েছে, ড্রোন হামলায় জাহাজটিতে আগুন লেগে যাওয়ায় নাবিকদের মধ্যে তিনজন ভারতীয় নাগরিক ছিলেন এবং তাদের মধ্যে একজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।  রাশিয়ার হামলার খবরের প্রতিক্রিয়ায় ভারত বলেছে , এই আগ্রাসন ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত এখন শুধু কথার কথার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সাম্প্রতিক মাসগুলোতে কিয়েভ ও মস্কো উভয়ের সঙ্গেই আলোচনার মাধ্যমে ইউক্রেন সংঘাত নিরসনে তার প্রচেষ্টা জোরদার করেছে।   

আরও পড়ুন: ‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের

ভারতীয় রাষ্ট্রদূত মনোজ মহাপাত্রা কনস্টান্টা কাউন্টি হাসপাতালে গিয়ে তিন ভারতীয়ের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের কাছ থেকেও তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নেন। হাসপাতালের  চিকিৎসক জানিয়েছেন, তিনজনই নিরাপদে রয়েছেন। রোমানিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজের ১১ জন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। হামলায় জাহাজের ক্যাপ্টেন নিহত হয়েছেন।  ভারতের তরফে জানানো হয়েছে, কৃষ্ণসাগরে ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে রোমানিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও হাসপাতালের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।  

‘হেলমেট পরে নিন, নইলে মাথায় লাঠি মারবে মানুষ’, হুমায়ুনকে তোপ শমীকের

নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা! লাঠি উঁচিয়ে কেন্দ্রীয় বাহিনীকে তাড়া করল মহিলারা

বক্সঅফিসে সুনামি! বিশ্বব্যাপী ৩০০ কোটি টাকা আয় ছাড়াল অজয় দেবগনের ছবি ‘দৃশ্যম ৩’-এর

‘সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হবে’, জ্ঞানেশের পাশে দাঁড়িয়ে বার্তা দিলীপ ঘোষের

‘অপসারণ নয় জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে,’ হুঙ্কার অভিষেকের

ভাঙাচোরা কুড়িয়ে দিন কাটানো বৃদ্ধের ব্যাঙ্কে মিলল ৫০ লক্ষ টাকা, কীভাবে সম্ভব?

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

কৃষ্ণসাগরে জাহাজে রাশিয়ার হামলায় আহত ভারতীয় নাবিক, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

‘যা করার ঈশ্বরই করবেন’, বুথে যাওয়ার আগে মন্দিরে পুজো হাসিরানির

‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের