প্রেমের জয়! অসুস্থ নববধূকে কোলে নিয়েই সাত পাক! হাসপাতালেই বসল বিয়ের মণ্ডপ

গতকাল ছিল শুভ অক্ষয় তৃতীয়া। কনে সেজে ভালোবাসার মানুষের জন্যে অপেক্ষায় বসেছিলেন নন্দিনী। অগ্নিসাক্ষী রেখে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সকলের জীবনেই বিয়ে নিয়ে নানারকম পরিকল্পনা থাকে। রূপকথার মতো সাজাতে চান বিবাহ বাসর। কিন্তু সেই স্বপ্ন যদি চোখের সামনে শেষ হতে দেখেন, তখন কী করবেন? শাহিদ কাপুর এবং অমৃতা অরোরা অভিনীত ‘বিবাহ’ সিনেমাটি মোটামুটি সবারই দেখা। যেখানে অ্যারেঞ্জ করে বিয়ে ঠিক হয়েছিল শাহিদ এবং অমৃতার। বিয়ে নিয়ে দুজনেই রূপকথার গল্প সাজিয়ে রেখেছিলেন। কিন্তু বিয়ের দিনই ঘটে যায় অঘটন। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যান কনে অমৃতা। শরীরের ৭৫ শতাংশ পুড়ে যায় তাঁর। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তখন অমৃতা। সবাই ধরেই নিয়েছিলেন মেয়ের এই অবস্থায় তাঁকে ছেড়ে পালিয়ে যাবেন শাহিদের চরিত্রটি। কিন্তু উলটপুরাণ ঘটল। দেবদূতের মতো হাসপাতালে হাজির হন শাহিদ। এবং হাসপাতালেই বিয়ে হয় তাঁদের। অমৃতার চরিত্রটিকে সিঁদুরে রাঙিয়ে চিরকাল একসঙ্গে থাকার শপথ নিলেন শাহিদ। ছবিটি বক্সঅফিসে ব্যাপক আয় করেছিল। ছবির কাহিনী সমাজের কাছেও অনুপ্রেরণামূলক ছিল। এবার ঠিক একই রকম ঘটনা ঘটল মধ্যপ্রদেশের রাজগড় জেলার বেওয়ার শহরে।

গতকাল ছিল শুভ অক্ষয় তৃতীয়া। কনে সেজে ভালোবাসার মানুষের জন্যে অপেক্ষায় বসেছিলেন নন্দিনী। অগ্নিসাক্ষী রেখে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের আগেই আচমকাই অসুস্থ হয়ে পড়েন নন্দিনী। অগত্যা কী করণীয়? হাসপাতালকেই ছাঁদনাতলা বানাল বড় কনের পরিবার। শুভ মূহুর্তকে নষ্ট করতে চান নি কনের পরিবার। হাসপাতালেই হল তাঁদের শুভ পরিণয় সম্পন্ন। এই আবেগঘন বিয়ের অনুষ্ঠানটি আবারও সমাজের কাছে একটি দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে গেল।

জানা গিয়েছে, বেওয়ারের পরম সিটি কলোনির বাসিন্দা জগদীশ সিংহ সিকারওয়ারের ভাগ্নে আদিত্য সিংহ। যার কুম্ভরাজের বাসিন্দা নন্দিনীর সঙ্গে অনেক আগেই বাগদান সম্পন্ন হয়েছিল। সেইমতো গতকাল অক্ষয় তৃতীয়াতে তাঁদের বিয়ের কথা ছিল। কিন্তু বিয়ের ৫ দিন আগে আচমকাই অসুস্থ হয়ে পড়েন নন্দিনী। তাঁকে বেওয়ারের পঞ্জাবি হাসপাতালে ভর্তি করাতে হয়। তাঁকে বেশ কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। চিকিৎসক জানান, নন্দিনী বেশিক্ষণ বসে থাকতে পারবে না। কিন্তু বসে না থাকলে বিয়ের অনুষ্ঠান কিছুতেই সম্পন্ন হবে না। এই অবস্থায় দাঁড়িয়ে নন্দিনীর পরিবার সন্ধিক্ষণে পড়ে যান। কারণ সামনেই তাঁর বিয়ে। এরপর বরের বাড়ির অনুমতি নিয়ে হাসপাতালেই নন্দিনীর বিয়ের ব্যবস্থা করে নন্দিনীর পরিবার। আর বরও তাতে খুশি হন। হবু স্ত্রীর শারীরিক অবস্থায় তাঁকে দূরে ঠেলে না দিয়ে তাঁকে কাছে টেনে নিলেন আদিত্য। বিয়ের দিন সে বরযাত্রী নিয়ে হাসপাতালে পৌঁছন। হাসপাতালেই বিয়ের মণ্ডপ সাজানো হয়। বিশেষ সময়ে, বর কনেকে নিয়ে সাতপাকে বাঁধা ঘোরেন। এই দৃশ্যটি সকলের চোখে জল এনে দেয়। এই অনন্য বিবাহ এই বার্তা দেয় যে ভালোবাসা, বোঝাপড়া এবং ঐক্যের অনুভূতি যেকোনও আচার-অনুষ্ঠানের ঊর্ধ্বে। এছাড়াও, এটি একটি উদাহরণ স্থাপন করে যে পরিস্থিতি যাই হোক না কেন, সত্যিকারের সম্পর্কগুলি কখনই পিছন মোড়ে না, বরং সামনে এগিয়ে বিকল্প পথ খুঁজে নেয়।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার