অপহরণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড গ্যাংস্টার আতিক আহমেদের

এদিন আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০০৬ সালে উমেশ পাল অপহরণ মামলায় (Kidnapping Case) দোষী সাব্যস্ত হলেন গ্যাংস্টার আতিক আহমেদ (Atiq Ahmed)। মঙ্গলবার প্রয়াগরাজের একটি আদালত আতিক আহমেদকে দোষী সাব্যস্ত করেছে। এই মামলায় এদিন আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। এই মামলায় আতিক আহমেদের ভাই খালিদ আজিম-সহ সাত জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

বিএসপি বিধায়ক রাজু পালের হত্যা মামলার প্রধান সাক্ষী উমেশ পালের অপহরণের ঘটনায় আতিক আহমেদকে মঙ্গলবার প্রয়াগরাজের আদালতে হাজির করা হয়। আদালত এদিন অপহরণ মামলায় আতিককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। মঙ্গলবার প্রয়াগরাজের সাংসদ-বিধায়ক আদালত আতিক আহমেদ এবং দীনেশ পাশিকে ৩৬৪এ ধারায় দোষী সাব্যস্ত করে।

উল্লেখ্য তাঁকে মেরে ফেলা হতে পারে আশঙ্কা করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে শুনানির আবেদন জানিয়েছিলেন আতিক আহমেদ। পাশাপাশি বাড়তি সুরক্ষারও আবেদন করা হয় সুপ্রিম কোর্টে। তবে শীর্ষ আদালত সেই আর্জি গ্রহণ করতেই অস্বীকার করে। সুপ্রিম কোর্ট আতিক আহমেদের আইনজীবীকে হাইকোর্টে যাওয়ার নির্দেশ দেয়। ২০০৫ সালে বিএসপি বিধায়ক রাজু পালের হত্যা মামলার প্রধান অভিযুক্ত আতিক আহমেদ। সেই হত্যা মামলার প্রধান সাক্ষী উমেশ পালকে হত্যার জন্যও অভিযুক্ত আতিক। উমেশ পালকে ২০০৬ সালে অপহরণ করা হয়। যদিও পরে তাঁকে ছেড়েও দেওয়া হয়। কিন্তু গত ২৪ ফেব্রুয়ারি অপহরণ মামলার শুনানির শেষ দিনে তাঁকে হত্যা করা হয়।

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

দোকান থেকে কেনার দিন শেষ, মাত্র কয়েকটা উপকরণে বাড়িতে বানান হরলিক্স

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

সেনার ভুয়ো পরিচয়ে বিয়ে, পণের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গর্ভপাতের হুমকি স্বামীর

‘স্যার, একটা আইফোন দিন না!’, আবদার শুনেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি