সুপার এমার্জেন্সি! যোগী রাজ্যে প্রকাশ্যে জাতিগত জনসভার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি

জাতিগত বৈষম্য দূর করার লক্ষ্যে এবার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ সরকার। এবার থেকে কোনও নির্দিষ্ট জাতির কোনও সমাবেশ অনুষ্ঠিত হবে না উত্তরপ্রদেশে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জাতিগত বৈষম্য দূর করার লক্ষ্যে এবার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ সরকার। এবার থেকে কোনও নির্দিষ্ট জাতির কোনও সমাবেশ অনুষ্ঠিত হবে না উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশ জুড়ে নিষিদ্ধ করা হল প্রকাশ্যে বর্ণ-ধর্ম নির্বিশেষে যেকোনও সমাবেশ। শুধু তাই নয়, জনসমাগমস্থল, পুলিশ এফআইআরে, এমনকী গ্রেফতারি স্মারক এবং সরকারি নথিতেও আর কোনও জাতপাত তালিকাভুক্ত করা যাবে না। সূত্রের খবর, এলাহাবাদ হাইকোর্টের সাম্প্রতিক যুগান্তকারী সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে উত্তরপ্রদেশ সরকারের মুখ্যসচিব এই বিষয়ে নির্দেশনা জারি করেছেন। জাত পাত ভেদাভেদ দূর করার উদ্দেশ্যেই এমন চ্যালেঞ্জিং সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। মুখ্য সচিবের নির্দেশ অনুসারে, এবার থেকে পুলিশ এফআইআর, গ্রেফতারি স্মারকের মতো পুলিশ রেকর্ডে আর কোনও ব্যক্তির বর্ণ উল্লেখ করা যাবে না। তদুপরি, সরকারি এবং আইনি নথি থেকেও বর্ণ-সম্পর্কিত কলমগুলি সরিয়ে ফেলা হয়েছে। অর্থাৎ সরকারের চোখে সকল জাতির সমান অধিকার লাঘু হল। এই পদক্ষেপের অধীনে সকলের জন্য সমান আচরণ নিশ্চিত করবে প্রশাসন। তবে, কিছুক্ষেত্রে বর্ণ একটি গুরুত্বপূর্ণ আইনি দিক, শুধু সেখানেই এই সিদ্ধান্ত অব্যাহতি পাবে।

নির্দেশাবলী অনুসারে, জাতপাত ভিত্তিক সমাবেশ এবং কর্মসূচির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে। এরপরেও যদি সোশ্যাল মিডিয়ায় জাতপাতকে মহিমান্বিত করা হয়, বা ঘৃণা সম্পর্কিত বিষয়বস্তু ছড়ানো হয়, তাহলেও তথ্যপ্রযুক্তি আইনের আওতায় কঠিন ব্যবস্থা নেওয়া হবে। গত ১৯ সেপ্টেম্বর এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি বিনোদ দিবাকরের একক বেঞ্চ একটি মদ চোরাচালান মামলার শুনানির সময় এই ঐতিহাসিক রায় দিয়েছেন। আবেদনকারী প্রবীণ ছেত্রী গ্রেফতারের সময় এফআইআর এবং জব্দ স্মারকে তার জাত (ভিল) উল্লেখ করার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। এরপরেই আদালত এটিকে সাংবিধানিক নৈতিকতার বিরুদ্ধে ঘোষণা করে বলে যে, বর্ণের মহিমা প্রদর্শন দেশবিরোধী। এরপরেই এলাহাবাদ হাইকোর্ট উত্তরপ্রদেশ সরকারকে পুলিশ ডকুমেন্টেশন পদ্ধতিতে অবিলম্বে পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে। যার মধ্যে অভিযুক্ত, তথ্যদাতা এবং সাক্ষীদের বর্ণ সম্পর্কিত সমস্ত কলাম এবং এন্ট্রি মুছে ফেলার নির্দেশ রয়েছে। তবে আদালত ডিজিপির হলফনামায় উল্লেখ করেছে যে, আঙুলের ছাপ, আধার, মোবাইল নম্বর এবং পিতামাতার বিবরণের মতো আধুনিক পদ্ধতির মাধ্যমে বর্ণ-ভিত্তিক শনাক্তকরণের কোনও প্রয়োজন নেই। আদালতের নির্দেশনা অনুসরণ করে, মুখ্য সচিব ২১ সেপ্টেম্বর এই আদেশ জারি করেন। যেখানে ১০টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বর্ণ বৈষম্য নির্মূল করার উপর জোর দিয়েছে।

পুলিশ রেকর্ড এবং এফআইআর-এ পরিবর্তন: এফআইআর, গ্রেফতারি স্মারক, চার্জশিট ইত্যাদি নথি থেকে জাতপাত সম্পূর্ণরূপে মুছে ফেলা হবে। অভিযুক্তকে শনাক্ত করার জন্য এখন বাবার নামের সঙ্গে মায়ের নামও বাধ্যতামূলক করা হবে।

NCRB এবং CCTNS সিস্টেম: ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) ক্রাইম ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম (CCTNS)-এ বর্ণ কলমটি ফাঁকা করখ হবে।

জনসাধারণের স্থান থেকে জাতপাত ভিত্তিক প্রতীক অপসারণ: থানার নোটিশবোর্ড, যানবাহন, সাইনবোর্ড এবং অন্যান্য জনসাধারণের স্থান থেকে জাতপাত ভিত্তিক প্রতীক, স্লোগান বা চিহ্ন অপসারণ করা হবে। যানবাহনে জাতপাত ভিত্তিক স্লোগান স্পষ্টভাবে নিষিদ্ধ করার জন্য কেন্দ্রীয় মোটরযান বিধি সংশোধন করা হবে।

জাতিভিত্তিক সমাবেশ এবং সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: জাতিভিত্তিক সমাবেশ বা অনুষ্ঠান সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট মিডিয়াতে জাতপাতকে মহিমান্বিত করা বা ঘৃণা ছড়ানোর বিষয়বস্তু আইটি বিধিমালার অধীনে বিচার করা হবে। তবে SC/ST আইনের মতো ক্ষেত্রে আইনত বর্ণ উল্লেখ করার বিশেষ ছাড় থাকবে।

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের