জ্যোতিষীর কথায় দিওয়ালিতে বাড়ি এসে স্ত্রী-তিন সন্তানকে খুন করে ফেরার নরঘাতক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশের বারাণসীতে ঘটল চাঞ্চল্যকর ঘটনা।  জ্যোতিষীর কথা শুনে সোমবার রাতে স্ত্রী এবং তিন সন্তানকে খুন করল স্বামী। এই হত্যাকাণ্ডের পর থেকেই খোঁজ মিলছে না  স্বামীর । ইতিমধ্যেই তাঁকে খুঁজতে জোরকদমে পুলিশ তল্লাশি শুরু করেছে।

ভেলুপুর থানার অন্তর্গত ভাদাইনি এলাকার একটি বাড়িতে ঘটেছে এই হত্যাকাণ্ডটি ।  রাজেন্দ্র গুপ্তা নামে এক ব্যক্তি স্ত্রী নীতু গুপ্তা (৪৫), দুই ছেলে নবেন্দ্র গুপ্তা (২৫) ও সুবেন্দ্র গুপ্তাকে (১৫) এবং মেয়ে গৌরঙ্গী গুপ্তাকে (১৬) গুলি চালিয়ে  হত্যা করে পালিয়ে যায়। তবে সোমবার রাতে এই ঘটনার পর  ওই বাড়ির বাকি ২০ ভাড়াটিয়াদের  মধ্যে কেউই হট্টগোল বা অস্বাভাবিক কার্যকলাপ লক্ষ্য করেনি।  মঙ্গলবার সকালে  রাজেন্দ্র  গুপ্তা ফ্ল্যাটে দরজা বন্ধ থাকায়  সন্দেহ হয় ভাড়াটিয়াদের মধ্যে। এরপর তাঁরা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে স্ত্রী সহ তিন সন্তানের দেহ উদ্ধার করে।

এই ঘটনার পর স্থানীয়রা জানিয়েছেন,  রাজেন্দ্র বাইরে থাকতেন। দীপাবলিতে বাড়িতে আসার পর থেকেই  প্রায়শই তার স্ত্রীর সাথে ঝগড়া হত। শুধু তাই নয় একাধিকবার তিনি  দ্বিতীয় বিয়ে করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন।  কারণ, রাজেন্দ্রকে এক জ্যোতিষী বলেছিল স্ত্রীর জন্য তাঁর জীবনে সাফল্য আসছে না। আর তাতেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জ্যোতিষীর কথায়  উদ্বুদ্ধ হয়েই রাজেন্দ্র স্ত্রী ও সন্তানদের গুলি করে হত্যা করেন। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, রাজেন্দ্র গুপ্তার এমন হত্যাকাণ্ডের ঘটনা প্রথম  নয়। এরআগে সে নিজের বাবা এবং  এক নিরাপত্তারক্ষী কে গুলি করে খুন করেছিল। তাই পুলিশ বর্তমানে রাজেন্দ্র কোথায় রয়েছে তা জানতে মোবাইল ফোন ট্র্যাক করা শুরু করেছে।

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

বার্ধক্য ভাতার প্রলোভন দেখিয়ে প্রতারণা! নির্জন রাস্তায় বৃদ্ধার সোনার বালা ছিনিয়ে চম্পট দুষ্কৃতীর

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

শ্যামনগরে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, পরপর তিনটি দোকানে হানা চোরের

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী