‘‌দৃশ্যম’‌ সিনেমার ধাঁচে স্ত্রীকে খুন করে পুঁতে দিল স্বামী, উত্তরপ্রদেশের হাড়হিম হত্যার নেপথ্য কারণ কী?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। একেবারে ‘‌দৃশ্যম’‌ সিনেমার ধাঁচে নিজের স্ত্রীকে খুন করে মাটিতে পুঁতে দিল স্বামী বলে অভিযোগ উঠেছে। উত্তরপ্রদেশের গোরক্ষপুর এলাকার ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। কারণ স্ত্রী গোপনে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। এই অপরাধে স্বামী তাঁর স্ত্রীকে হত্যা করে বলে অভিযোগ। এমনকী স্ত্রীর মৃতদেহ বাড়ির পিছনে একটি গর্তে পুঁতে পর্যন্ত দেয়। এই হত্যাকাণ্ড বলিউড সিনেমা ‘‌দৃশ্যম’‌–এর কাহিনীর ধাঁচে করা হয়েছে বলে অভিযোগ। স্বামী পুলিশকে অভিযোগ করে, তার স্ত্রী আত্মহত্যা করেছেন। সে পুলিশকে বিভ্রান্ত করতে এই তথ্য দিলেও পরে সবটা ধরা পড়ে যেতে নিজের অপরাধ স্বীকার করে নেয় অভিযুক্ত।

এদিকে অভিযুক্ত ব্যক্তির নাম অর্জুন। সে লুধিয়ানায় শ্রমিক হিসেবে কাজ করে। কিন্তু গত ২১ ডিসেম্বর অর্জুন যখন গোরক্ষপুরে বাড়ি ফিরে আসেন, তখন তিনি তার স্ত্রী খুশবুকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখে তেলেবেগুনে জ্বলে ওঠে। খুশবু মোবাইল ফোন অর্জুনের কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন বলে অভিযোগ তোলে। তার ফলে ওই রাতে বাড়িতে একা থাকা দম্পতির মধ্যে ঝগড়া হয়। আর তারপরই খুন করা হয় স্ত্রী খুশবুকে। ওই রাতে এই ঘটনা নিয়ে রাগে দেখায় স্বামী অর্জুন। আর স্ত্রী খুশবুকে শ্বাসরোধ করে হত্যা করে দেহ ফোল্ডিং খাট–সহ বাড়ির পিছনে মাটি খুঁড়ে ছয় ফুট গভীর গর্তে পুঁতে দেয় বলে অভিযোগ।

অন্যদিকে ঘটনা এখানেই শেষ নয়, অর্জুন তখন খুশবুর পরিবারকে জানায় যে, খুশবু কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। কয়েকদিন ধরে খোঁজাখুঁজির পরেও খোঁজ মিলছে না। খুশবুর পরিবারও কোনও খোঁজ না পেয়ে অর্জুনের শ্বশুর নিখোঁজের অভিযোগ দায়ের করেন। তিনি সন্দেহ করেন যে, তাঁর ছেলে তাঁর মেয়েকে হত্যা করেছে। পুলিশ এই অভিযোগ পেয়ে তদন্তের জন্য অর্জুনের বাড়িতে পৌঁছয়। তারপরই অর্জুনকে পুলিশ হেফাজতে নেয়। দফায় দফায় জেরা করার সময় অর্জুন ভেঙে পড়ে এবং নিজের অপরাধের কথা স্বীকার করে নেয়। তারপরই পুলিশ মাঠে নামে দেহ উদ্ধারে।

এছাড়া এই ঘটনা নিয়ে গোরখপুরের সার্কেল অফিসার শিল্পা কুমারি বলেন, ‘‌ধৃতের বয়ান অনুযায়ী স্ত্রীর দেহ উদ্ধার করা হয়।’‌ পুলিশ সূত্রে খবর, ল্বামী অর্জুন আসলে স্ত্রীর পরকীয়া সম্পর্ক আছে সন্দেহ করেই খুন করেছে। দু’‌বছর আগে তাদের বিয়ে হয়েছিল। তাদের কোনও সন্তান নেই। খুশবুর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অর্জুনকে। আর খুশবুর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি

হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, ক্ষুব্ধ নওদার বিধায়ক

‘স্যরি মাম্মি-পাপা, দ্বিতীয়বার নিট পরীক্ষায় বসার হিম্মত নেই’, সুইসাইড নোট লিখে আত্মঘাতী ছাত্রী

মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

ক্যামেরা দেখেই প্রেমিকা পলককে ধাক্কা, সইফ-পুত্রের আচরণে শোরগোল নেটপাড়ায়

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G