আজব শখ, জেল দেখার ইচ্ছে পূরণে নিজের স্ত্রীর সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি:  কথায় বলে, শখের দাম লাখ টাকা। মানুষের জীবনে ইচ্ছা আর শখের কোনও সীমা নেই। কেউ বই সংগ্রহ করতে ভালোবাসেন, কেউ বিরল গাড়ি বা পুরনো মুদ্রা জমান। কেউ হাজার হাজার টাকা খরচ করে বিদেশ ভ্রমণে যান, কেউ আবার নিজের বাড়িকে প্রাসাদের মতো সাজিয়ে তোলেন। অনেকে আবার পোষ্য প্রাণীকে সন্তান স্নেহে  বড় করেন।  পরে এই জিনিসগুলো হয়ে ওঠে মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে  শখ পূরণের জন্য মানুষ অনেক সময় এমন কাজ করে বসেন, যা শুনলে বা দেখলে অবাক হতে হয়। কেন্দ্রীয় কারাগারের মধ্যে জীবন কেমন হয় সেটা দেখার শখ ছিল এক যুবকের। মনের কোণে জমে থাকা সেই ইচ্ছার পূরণের জন্য নিজের স্ত্রীর সঙ্গে যুবক এমন কাজ করেছেন যা শুনলে চমকে যাবেন। 

উত্তর প্রদেশের ইটাওয়া জেলার একটি অদ্ভুত ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এক যুবক জানিয়েছেন, তিনি শুধুমাত্র কেন্দ্রীয় কারাগারের ভেতরের জীবন কেমন তা অনুভব করার জন্য একটি অপরাধ করেছেন। পুলিশ কর্তাদের সঙ্গে  তাঁর কথা বলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানেই যুবকের মনোভাব দেখে দর্শকরা হতবাক হয়ে গিয়েছেন। ভাইরাল ক্লিপটিতে ওই যুবক নিজেকে কোমল সিংহ হিসেবে পরিচয় দেন এবং দাবি করেন যে তিনি আহেরিপুর এলাকায় ট্রাক্টর চালক হিসেবে বালি ও নুড়ি পাথর পরিবহনের কাজ করেন। পুলিশের কাছে তিনি জানান, এর আগেও তিনি তিনবার ওরাই জেলে বন্দি ছিলেন। জেলে থাকার সময়ে তাঁর মনে কেন্দ্রীয় কারাগারের ভিতরে থাকা কয়েদিদের জীবন কেমন তা দেখার কৌতূহল জন্মায়। সেই ইচ্ছা পূরণ করার জন্য তাঁর স্ত্রীর বুকে পিস্তল তাক করেন। এই কাজের জন্য স্বাভাবিক ভাবেই তিনি আটক হন।

 

মজার বিষয় হলো, ওই যুবক তাঁর স্ত্রীর দিকে বন্দুক তাক করার পর  স্বেচ্ছায় পুলিশের কাছে যান এবং ঘটনাটি জানান। ভিডিওতে বলেন, তিনি পুলিশের কাছে আগ্নেয়াস্ত্র ও গুলি দুটোই হস্তান্তর করেছেন। তাঁর দাবি, বাড়িতে কোনো গুরুতর বিবাদের কারণে নয়, বরং জেলে যাওয়ার ইচ্ছাই ছিল এই কাজের পেছনের একমাত্র কারণ। এটাও বলতে শোনা যায় তিনি স্ত্রীর থেকে আলাদা হতে চান না এবং তাদের মধ্যে বড় কোনও সমস্যা নেই। এই ভিডিও দেখেই অনেকে মন্তব্য করেছেন এই ব্যক্তি মানসিক সমস্যায় ভুগছেন। 

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি