ইঁদুরে সর্পভ্রম! ভয়ে হাসপাতালে ভর্তি হলেন যোগীর মন্ত্রী

শেষ পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষা করে আড়াই ঘন্টা বাদে মন্ত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেন চিকি‍ৎসকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: কথায় বলে, ‘রজ্জুতে সর্পভ্রম’। অর্থা‍ৎ দড়িকে সাপ বলে ভুল করা। তেমনই দশা হল যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার অন্যতম সদস্য তথা উত্তরপ্রদেশের ক্রীড়ামন্ত্রী গিরিশচন্দ্র যাদবের। বুন্দেলখণ্ডের সরকারি সার্কিট হাউসে ঘুমের ঘোরে মন্ত্রীর পায়ে কামড়ে দিয়েছিল ইঁদুর। আর মাঝ রাতে ওই কামড় খেয়েই কাঁচা ঘুম ভেঙে যায় মন্ত্রীমশাইয়ের। সাপে কামড়েছে মনে করে কার্যত আত্মারাম খাঁচা হওয়ার জোগাড়। তড়িঘড়ি রাতেই মন্ত্রীকে নিয়ে যাওয়া হল জেলা হাসপাতালে। ততক্ষণে ভয়ে সিঁটিয়ে কার্যত আধ মরা মন্ত্রী মশাই। অঘটনের আশঙ্কায় সঙ্গীরাও তখন দরদর করে ঘামছেন। শেষ পর্যন্ত চিকি‍ৎসকরা পরীক্ষা করে অভয় দিলেন, সাপে নয়। ইঁদুরে কেটেছে। ক্ষত জায়গায় ব্যান্ডেজও করে দিলেন। ঘাম দিয়ে জ্বর ছাড়ল মন্ত্রী ও তাঁর সঙ্গীদের।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার দুদিনের সফরে বুন্দেলখণ্ড গিয়েছিলেন যোগী মন্ত্রিসভার ক্রীড়ামন্ত্রী গিরিশচন্দ্র যাদব। রাজ্য সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি মাঠ পর্যায়ে কতটা কার্যকর হচ্ছে তা খতিয়ে দেখাই ছিল সফরের উদ্দেশ্য। রাতে মাওয়াই বাইপাসে অবস্থিত সার্কিট হাউসে অবস্থা করেন তিনি। আচমকাই রাত তিনটে নাগাদ ঘুমন্ত অবস্থায় কোনও কামড় অনুভব করেন। সার্কিট হাউসের আশেপাশে ঘন জঙ্গল থাকায় সাপের ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন মন্ত্রী মশাই। তাঁর আর্ত চি‍ৎকারে প্রশাসনিক কর্তাব্যক্তি ও নিরাপত্তা আধিকারিকদের ঘুম উবে যায়। খবর পেয়ে সার্কিট হাউসে পৌঁছন জেলা পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

গভীর রাতেই মন্ত্রী মশাইকে হাসপাতালে নিয়ে ছোটেন তাঁরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মৃত্যুভয়ে এতটাই ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন যোগীর ক্রীড়ামন্ত্রী যে ক্রমশই শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। শেষ পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষা করে আড়াই ঘন্টা বাদে মন্ত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেন চিকি‍ৎসকরা।

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

আজকের রাশিফল: পারিবারিক জীবনে ঝড়, সম্পর্কে ছেদ, দূরে ভ্রমণের সময়ে সজাগ থাকুন…

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা