মিরাকেল, নাতির ডাকে ২২ দিন বাদে কোমা থেকে জেগে উঠলেন ঠাকুরমা

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: নাতিকে বাঁচাতে গিয়ে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পরেই কোমায় চলে গিয়েছিলেন ৫২ বছরের চামেলি দেবী। টানা ২২ দিন ধরে যমে-মানুষে চলছিল টানাটানি। চিকি‍ৎসকরা কার্যত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার আশা-ই ছেড়ে দিয়েছিলেন। ঠিক তখনই ঘটল অত্যাশ্চর্য ঘটনা। চিকি‍ৎসাশাস্ত্র ডাহা ফেল করায় আদরের নাতিকে দিয়ে ঠাকুরমা সুস্থ করার টোটকা বেছে নিলেন চিকি‍ৎসকরা। তাতেই কেল্লাফতে। পাঁচ বছরের নাতির ডাক শুনে কোমা থেকে চামেলি দেবী ফের ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে। আর ওই ঘটনার সাক্ষী চিকি‍ৎসকরা বলছেন, ‘সত্যিই এটা মিরাকেল।’

উত্তরপ্রদেশের প্রতাপগড়ের ডি কোর্টের বাসিন্দা ৫২ বছরের চামেলি দেবী গত ২৪ সেপ্টেম্বর পাঁচ বছরের নাতি সার্থককে সঙ্গে নিয়ে এক ওষুধের দোকানে যাচ্ছিলেন। মধুমেহর মতো প্রাণঘাতী রোগে আক্রান্ত সার্থক। ওষুধ কিনতে যাওয়ার পথে বেপরোয়া গতির একটি গাড়ি সাক্ষা‍ৎ যমদূতের মতো চামেলি দেবীদের সামনে হাজির হয়। প্রাণপ্রিয় নাতিকে বাঁচাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন চামেলি দেবী। মাথায় একাধিক গুরুতর আঘাত নিয়ে ভর্তি হন প্রতাপগড় জেলা হাসপাতালে। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মাথায ২৫টি সেলাই দিতে হয়। চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে একসময়ে কোমায় চলে যান চামেলি দেবী।

বিখ্যাত স্নায়ুরোগ চিকি‍ৎসক সিদ্ধার্থ সিংহ দেবজি‍ৎ এবং বৈশালী সিংহের নেতৃত্বে চলে চিকি‍ৎসা। যদিও খুব একটা সাড়া মিলছিল না। চিকি‍ৎসাশাস্ত্র ফেল করায় চিকি‍ৎসকরা সিদ্ধান্ত নেন ইমোশনাল থেরাপি প্রয়োগ করা হবে। চামেলি দেবীর কোমায় চলে যাওয়ার ১৮ দিনের মাথায় নাতি সার্থককে ডেকে পাঠান চিকি‍ৎসকরা। একরত্তি শিশুকে নির্দেশ দেন, অসুস্থ ঠাকুরমার মাথার কাছে বসে যেন সারা ক্ষণ ‘দিদুন-দিদুন’ বলে ডাকতে থাকে। চিকি‍ৎসকদের ওই পরামর্শ মেনে কোমায় চলে যাওয়া ঠাকুমার মাথার কাছে বসে মৃদুস্বরে ‘দিদুন-দিদুন’ বলে ডাকতে থাকে সার্থক। চারদিন হয়ে কেটে গেলেও ওই ইমোশনাল থেরাপি কাজে আসেনি। ফলে হাল ছেড়ে দিয়েছিলেন চিকি‍ৎসকরা। ঠিক তখনই ঘটল মিরাকেল। পঞ্চম দিনে নাতি সার্থকের ডাকে সাড়া দিয়ে ধীরে-ধীরে চোখ মেলে তাকালেন চামেলি দেবী। ২২ দিনের মাথা ফিরে এলেন কোমা থেকে। ইমোশনাল থেরাপি কাজের দেওয়ায় খুশিতে আত্মহারা হয়ে যান নার্স-চিকি‍ৎসক থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও চামেলি দেবী বাঁ চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। এমনকি তাঁর কণ্ঠস্বরও রুদ্ধ হয়ে গিয়েছে। যদিও চিকি‍ৎসকরা আশাবাদী ১৫-২০ দিনের মধ্যেই বাক-শক্তি ফিরে পাবেন চামেলি দেবী।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে