দশেরাতে দুঃসংবাদ, যাত্রীবাহী ট্র্যাক্টর উল্টে মৃত ১১

ঘটনার কথা জানতে পেরে দুঃখপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: দশেরার দিনেই মর্মান্তিক দুর্ঘটনা। উত্তরপ্রদেশের ঝাঁসির কাছে যাত্রীবাহী ট্র্যাক্টর উল্টে মৃত্যু হল ১১ জনের। মৃতদের মধ্যে চার শিশুও রয়েছে।  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাস্তার মাঝে আচমকাই গরুর পাল চলে আসায় জোরে ব্রেক কষেন চালক। আর তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্র্যাক্টরটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কয়েকজনের। দুর্ঘটনার পরে উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ও দমকল কর্মীরা পৌঁছন।   

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে মন্দিরে পুজো দিতে একই পরিবারের ৩০ জন ট্র্যাক্টর চেপে যাচ্ছিলেন। ঝাঁসির কাছে চিরগাঁওয়ের ভাণ্ডার রোডে আচমকাই মাঝ রাস্তায় গরুর পাল চলে আসে। তাদের বাঁচাতে গিয়ে জোরে ব্রেক কষেন চালক। যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্র্যাক্টরটি। স্থানীয় বাসিন্সদারাই দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চিকি‍ৎসকরা ১১ জনকে মৃত বলে ঘোষণা করেন। তার মধ্যে সাত মহিলা ও চারটি শিশু রয়েছে। চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বেশ কয়েকজন। 

ঘটনার কথা জানতে পেরে দুঃখপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সঙ্গে আহতদের চিকি‍ৎসার খরচ বহণ করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।  

৩ বছরের শিশুকে ধর্ষণ-খুন, অভিযুক্ত বৃদ্ধকে ফাঁসির সাজা দিল পুণের আদালত

‘এটাই শেষ,’ বেফাঁস মন্তব্যে হুমায়ুনকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

বর্ষার দিনে বাড়িতে বানান রেলওয়ে স্টাইলের মুখরোচক ভেজ কাটলেট, জানুন রেসিপি

বিয়ের কেনাকাটার নামে হবু স্বামীর কাছ থেকে কোটি টাকা নিয়ে প্রেমিককে দিয়েছিলেন সিয়া

ডায়েটেও খেতে পারবেন! ময়দা-ক্রিম ছাড়া বানিয়ে নিন জিভে জল আনা মালাই কোফতা

কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ি, ঘটনাস্থলে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী

মহরমের অনুষ্ঠান নিয়ে বিতর্ক, টিভি চ্যানেলের লাইসেন্স বাতিল করল শাহবাজ সরকার

বিধানসভায় পাস হল OBC সংরক্ষণ সংশোধনী বিল

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

ফ্রিজ অ্যাকাউন্ট মামলায় হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ কালীঘাট তৃণমূলের, মঙ্গলে শুনানির সম্ভাবনা

চম্পত রাইয়ের জবানবন্দি রেকর্ড, রাম মন্দির নিয়ে সামনে আসবে বড় কোনও তথ্য?

কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের, বিদেশযাত্রা মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ