ফি দিতে না পারায় বসতে দেওয়া হয়নি পরীক্ষায়, অপমানে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: পরীক্ষায় বসতে না দেওয়ায় আত্মঘাতী ছাত্রী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রতাপ গড় জেলায়।মেয়েকে হারিয়ে শোকে পাথর বাবা-মা।তাদের দাবি স্কুল কতৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।

মৃতা ছাত্রীর পরিবারের অভিযোগ,তাদের মেয়ের বয়স ১৭ বছর। নবম শ্রেণিতে পড়ত। শনিবার(৩০ মার্চ) তাদের মেয়ে স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল। বাবা-মা দুজনেই তখন মাঠে কাজ করতে চলে যায়। কিন্তু ফি দিতে না পারায় ঘরভর্তি পড়ুয়া ও শিক্ষকদের সামনে তাকে অপমান করা হয়। পরীক্ষায় বসতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়।এরপর তাঁকে ক্লাসরুম থেকে বের করে দেওয়া হয়। রাগে অপমানে তাদের মেয়ে কাউকে কিছু না বলে বাড়ি চলে আসে। এরপর ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করে। যখন তারা মাঠে কাজ করে ফিরে আসে তখন দেখে তাদের মেয়ের নিথর দেহ। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ডুকরে কেঁদে ওঠে মৃতা ছাত্রীর মা বলেন, ‘আমরা ইতিমধ্যেই স্কুলের ১,৫০০ টাকা এবং ৮০০ টাকা বকেয়া ফিস পরিশোধ করেছি। কিছু টাকা দেওয়া হয় নি। আমাদের সমস্যার কথা স্কুল কতৃপক্ষকে জানিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত মেয়েটাকে পরীক্ষায় বসতে দিল না। অপমান সইতে না পেরে মেয়ে আমাদের ছেড়ে চলে গেল।’

এই নিয়ে আইনজীবী ও স্থানীয় পঞ্চায়েত সদস্য মোহাম্মদ আরিফ বলেন, মেয়েটিকে বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।শিক্ষার নামে যদি শিক্ষার্থীদের অপমান করা হয়, তাহলে প্রশাসনকে অবশ্যই হস্তক্ষেপ করতে হবে।দোষীদের অবশ্যই শাস্তি দিতে হবে।

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফের মা হলেন বুবলী!

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য