বাস স্ট্যান্ডে স্বামীকে পকোড়া কিনতে পাঠিয়ে ‘উধাও’ স্ত্রী, যোগীরাজ্যে বেনজির ঘটনা

Share:

 নিজস্ব প্রতিনিধিঃ  উত্তরপ্রদেশের এক ব্যস্ত বাসস্ট্যান্ডে মুহূর্তের মধ্যেই ঘটে গেল এক রহস্যজনক ঘটনা। গরম গরম পকোড়া খাওয়ার আবদার করেছিলেন নববধূ। স্বামী সেই আবদার মেটাতে দোকানে গেলেন। কিন্তু কয়েক মিনিট পর ফিরে এসে দেখলেন-স্ত্রী আর নেই সেখানে। ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলায় এই ঘটনাটি ঘটেছে। অমরোহা জেলার বাসিন্দা প্রীতম সিং গত বছরের ১ ডিসেম্বর রামপুর জেলার ১৮ বছরের রিমঝিমকে বিয়ে করেন। কিছুদিন আগে দোল উৎসব উপলক্ষে রিমঝিম বাপের বাড়িতে গিয়েছিলেন। উৎসব শেষে ৯ মার্চ স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার জন্য শ্বশুরবাড়িতে পৌঁছন প্রীতম। তারপর দু’জনে একসঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।যাত্রাপথে তারা বিলারি বাসস্ট্যান্ডে নেমে পরবর্তী বাসের জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় রিমঝিম স্বামীকে বলেন, তার খুব খিদে পেয়েছে। কাছের দোকান থেকে গরম পকোড়া এনে দিতে বলেন তিনি। স্ত্রীর কথা মতো প্রীতম খাবার আনতে যান। কিন্তু কয়েক মিনিট পর ফিরে এসে দেখেন, যেখানে স্ত্রীকে বসিয়ে গিয়েছিলেন সেখানে তিনি আর নেই।

প্রথমে প্রীতম ভাবেন, হয়তো আশপাশেই কোথাও গিয়েছেন রিমঝিম। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান মেলেনি। বাসস্ট্যান্ডে উপস্থিত লোকজনের কাছেও খোঁজ নিয়ে কোনও তথ্য পাননি তিনি।শেষমেশ উদ্বিগ্ন স্বামী থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করেন। তাঁর সন্দেহ, স্ত্রী হয়তো নিজের গ্রামের এক যুবকের সঙ্গে চলে গিয়েছেন। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। বাসস্ট্যান্ডের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং রিমঝিমের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করার চেষ্টা চলছে। ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে এক অদ্ভুত রহস্য।

টলিউডে ধুন্ধুমার কাণ্ড, সকাল থেকেই কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

রেলের খাবারে পোকা রুখতে এআই! ২৩০০ ক্যামেরায় নজরদারি চালাচ্ছে IRCTC

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূল পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!

প্রতি গ্লাসেই ফাইবার আর ইমিউনিটি বুস্ট! বানিয়ে ফেলুন লেমন জিঞ্জার চিয়া ডিটক্স ড্রিংক

সুরেন্দ্রনাথ কলেজে অস্ত্র রাখার অভিযোগ, গ্রেফতার ‘কান কাটা’ দেবুর অন্যতম সহযোগী