দেশজুড়ে অচল UPI পরিষেবা, ভোগান্তিতে Paytm, PhonePe এবং Google Pay গ্রাহকরা

দেশজুড়ে আচমকাই থমকে গেল UPI (Unified Payments Interface) পরিষেবা। Paytm, Google pay, PhonePe-তে কোনও লেনদেন করতে পারছে না গ্রাহকমহল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশজুড়ে আচমকাই থমকে গেল UPI (Unified Payments Interface) পরিষেবা। Paytm, Google pay, PhonePe-তে কোনও লেনদেন করতে পারছে না গ্রাহকমহল। শনিবার (১২ এপ্রিল) বিকেলে দিল্লি NCR-সহ ভারতের অনেকগুলি শহরে হঠাৎ করেই UPI পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। অনেকেই UPI-তে পেমেন্ট করতে পারছেন না। এক্ষেত্রে ডাউনডিটেক্টর, বিভ্রাট সম্পর্কে তথ্য প্রদান করেছেন। কিছু সময় এই বিভ্রাটের প্রভাব পড়েছে Paytm, Google pay, PhonePe- এর ব্যবহারকারীর উপর। ডাউনডিটেক্টর জানিয়েছে, শনিবার বেলা ১২ টা থেকে ডিজিটাল লেনদেনে বিপত্তি শুরু হয়েছে। এই সময়ের মধ্যে Paytm, Google pay, PhonePe-সহ একাধিক পরিষেবা বিকল হয়ে পড়েছিল।

এই ডিজিটাল লেনদেন প্লাটফর্মগুলি থেকে কোনও UPI পেমেন্ট করা যাচ্ছেনা। কয়েকজন ব্যবহারকারী প্রথম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিষয়টি জানান। বর্তমানে UPI পরিষেবা লেনদেনের একটি বিশাল মাধ্যম। দেশের প্রায় অর্ধশতাংশ মানুষ ডিজিটালি লেনদেন করেন। যাতে পকেটে নগদ মোটা টাকা রাখার ভয় নেই। পাশাপাশি যখন তখন অনলাইনে লেনদেন করা যায়, ফলে ভরসা করতে হয়না ব্যাঙ্ক বা ATM-এর উপর। ১ টাকা থেকে ২০, ০০০ টাকা পর্যন্ত নিশ্চিন্তে লেনদেন করা যায়। সেই কারণেই দিনে দিনে UPI-এর উপর ভরসাযোগ্যতা বাড়ছে মানুষের। কিন্তু শনিবার দুপুর থেকে আচমকাই থমকে যায় UPI পরিষেবা। লেনদেনে ব্যাঘাত ঘটে গ্রাহকদের।

প্রসঙ্গত, ভারতে UPI পরিষেবা প্রদানকারী অনেক অ্যাপ রয়েছে। যার মধ্যে ব্যাঙ্কিং অ্যাপ থেকে শুরু করে পেটিএম, গুগলপে, ফোনপে-র নাম রয়েছে। শনিবার দুপুর ১২টা থেকে ডাউন ডিটেক্টরে ইউপিআই সমস্যার কথা জানাতে শুরু করেছে গ্রাহকরা। এই সময়ের মধ্যে, UPI QR কোড স্ক্যান করেও অর্থপ্রদানের প্রক্রিয়াটি সম্পন্ন হয়নি। তবে, ভারতের কোন কোন রাজ্য এতে আক্রান্ত হয়েছে, এই বিভ্রাটের তথ্য এখনও প্রকাশ করা হয়নি। UPI পরিষেবা প্রভাবিত হওয়ার পর, অনেক ব্যবহারকারী অর্থপ্রদান করতে সমস্যার সম্মুখীন হয়েছেন, লোকেরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এটি সম্পর্কে পোস্ট করতে শুরু করেছেন। অনেকেই এই হ্যাশট্যাগ ব্যবহার করে ইন্টারনেটে পোস্ট করেছেন এবং অনেকেই UPI ডাউন দেখানোর জন্য স্ক্রিনশটও শেয়ার করেছেন। UPI ভারতে একটি জনপ্রিয় পরিষেবা, যার সাহায্যে চায়ের দোকান থেকে শুরু করে রেলের টিকিট বুকিং পর্যন্ত সবকিছুর জন্য অর্থ প্রদান করেন ব্যবহারকারীরা। এমন পরিস্থিতিতে, যদি এই পরিষেবা বন্ধ হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবেই সমস্যার সম্মুখীন হয়েছেন গ্রাহকরা।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার