‘ওরা কাশ্মীর চায়, আমরা ওদের মাথা চাই’, প্রতিশোধের আগুনে জ্বলছেন ‘উরি’র পরিচালক

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। এই সিনেমাতেই প্রথম দেখানো হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক কী। ২০১৯ সালে পুলওয়ামা হত্যাকাণ্ডের প্রেক্ষীতে ভারত যে প্রতিশোধ নিয়েছিল তার উপর ভিত্তি করেই সিনেমাটি তৈরি হয়েছিল। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ব্লকবাস্টার হয়।

সদ্য কাশ্মীরের পাহেলগাঁওয়ে হওয়া সন্ত্রাসী হামলা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। ভূস্বর্গের বৈসরণ উপত্যকায় নারকীয় হত্যালীলা চালিয়েছে সন্ত্রাসীরা। ধর্ম জিজ্ঞাসা করে বেছে বেছে হিন্দু পর্যটকদের হত্যা করা হয়েছে। জঙ্গিদের থেকে অস্ত্র কেড়ে নিতে গিয়ে মারা গিয়েছেন এক প্রকৃত কাশ্মীরি মুসলিম।

দু’মাস আগে বিয়ে করা শুভম দ্বিবেদী, এক সপ্তাহ আগে স্ত্রীর সঙ্গে নতুন জীবনে আবদ্ধ হওয়া নৌআধিকারিক বিনয় নারওয়াল, বাংলার আইবি অফিসার পুরুলিয়ার বাসিন্দা মণীশ রঞ্জন, ফ্লোরিডা থেকে ছুটিতে বাড়ি আসা বিতান অধিকারী, স্ট্যাটিসটিক্স নিয়ে জীবন কাটানো বেহালার সমীর গুহ সহ বহু মানুষ স্ত্রী-পুত্র-কন্যা নিয়ে ভূস্বর্গে ঘুরতে গিয়েছিলেন পায়ে হেঁটে আনন্দ নিয়ে। বাড়ি ফিরলেন নিথর দেহে কফিনবন্দি হয়ে।

এই নক্কারজনক সন্ত্রাসী আক্রমণে দেশ জুড়ে নেমে এসেছে ক্ষোভ এবং শোকের ছায়া। সকলেই চাইছেন প্রতিশোধ। উরি ছবির পরিচালক আদিত্য ধর-ও ব্যতিক্রম নন। পহেলগাঁও হামলায় ক্ষোভ ও শোক প্রকাশ করেছেন তিনি।

আদিত্য ধর তাঁর ইনস্টা স্টোরিতে লিখেছেন, “ওরা কাশ্মীর চায়, আর আমরা ওদের মাথা চাই।” পরিচালকের এই পোস্ট এখন ভাইরাল। বহু সোশ্যাল মিডিয়া ইউজার তাঁর সঙ্গে সহমত পোষণ করেছেন। আদিত্য ধরের স্ত্রী এবং অভিনেত্রী ইয়ামি গৌতমও পহেলগাঁও হামলার নিন্দা করেছেন। তিনি লিখেছেন পহেলগাঁও হামলায় যেভাবে প্রাণ গিয়েছে তাতে তিনি শোকাহত।

এই মুহূর্তে ভারতীয় গোয়েন্দা সংস্থা সন্ত্রাসীদের সন্ধান জারি রেখেছে।   সন্ত্রাসীদের মধ্যে দুজন পাকিস্তানি, দুজন স্থানীয় বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই তাদের স্কেচ তৈরি হয়েছে।

নিট প্রশ্নফাঁস নিয়ে আজ মন্ত্রিসভায় বৈঠকে বসছে কেন্দ্র-সিজেপি

দাম এক হলেও পারফরম্যান্সে বিশাল ফারাক, Realme C100x নাকি Redmi15A,কোনটা কিনবেন?

‘ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’, হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

ভারত-চিন সহ ৬০ দেশের ওপর ট্রাম্পের নতুন শুল্ক, কী প্রভাব পড়বে বিশ্ব বাণিজ্যে?

টালিগঞ্জ স্টেশনে সিগন্যালিং সমস্যা, সকাল থেকেই ব্লু লাইনে মেট্রো বিভ্রাট, ভোগান্তি যাত্রীদের

৩১ জুলাই আসছে OnePlus N6x, লঞ্চের আগেই প্রকাশ্যে ফোনের ডিজাইন ও ফিচার

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

উল্টো রথে সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা, উত্তরবঙ্গের ৫ জেলায় জারি সতর্কতা

রথযাত্রায় কেন গুরুত্বপূর্ণ গঞ্জামের কেওড়া ফুল? জেনে নিন অনন্য মাহাত্ম্য!

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

আলফানসো-দশেরির ভিড়ে নজর কাড়ছে গোয়ার ‘মাঙ্কুরাদ’ আম! জানেন কেন এত জনপ্রিয় এই আম?

বর্ষায় শরীরে লাল ফুসকুড়ি? জানেন কোন জটিল রোগের লক্ষণ?

বাড়িতে সিঁড়ির নীচে বাথরুম? বাস্তুর এই ভুলে নষ্ট হতে পারে সুখ-শান্তি