অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরাচ্ছে আমেরিকা,কোথায় নামবে বিমান ?

Share:

নিজস্ব প্রতিনিধি : আমেরিকা থেকে ফিরছে অভিবাসীরা।একটি সূত্র জানাচ্ছে,অভিবাসী ভারতীয়দের বুধবার(৫ ফ্রেবুয়ারি) দুপুরে পাঞ্জাবের অমৃতসরে শ্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে নামাতে পারে মার্কিন বিমান। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে, সতর্ক করা হয়েছে পাঞ্জাব পুলিশকে। ইতিমধ্যেই আঁটসাঁট করা হয়েছে অমৃতসরের নিরাপত্তা। ওই এলাকায় নজর রয়েছে পুলিশের। সন্দেহজনক কিছু দেখলেই খবর দিতে বলা হয়েছে পুলিশকে।

সদ্যই প্রেসিডেন্ট পদে বসেছেন ট্রাম্প। মার্কিন কূর্সিতে বসার সঙ্গে সঙ্গেই অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করে দিয়েছেন। আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে উঠেপড়ে লেগেছেন তিনি। সেইমত নির্দেশও দেওয়া হয়েছে প্রশাসনকে। প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। এর আগে কলম্বিয়ায় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠিয়েছিলেন তিনি। এবার ভারতীয়দের পালা। তবে ঠিক কতজন ভারতীয়কে পাঠানো হবে তা এখনও জানা যায় নি।   

এদিকে বেআইনি অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর জন্য সামরিক বিমান কেন ব্যবহার হচ্ছে, এই প্রশ্নও উঠেছে। এর আগে কলম্বিয়া আমেরিকার সামরিক বিমানকে ল্যান্ড করতে দেবে না বলে জানিয়েছিল। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো স্পষ্ট জানিয়েছিলেন, একমাত্র অসামরিক বিমানে বেআইনি অভিবাসীদের ফেরত পাঠালে তবেই তিনি কলম্বিয়ার মাটিতে সেটিকে নামতে দেবেন। তবে তার পাল্টা যুক্তি দিয়েছিল ট্রাম্প প্রশাসন।

ট্রাম্প অভিবাসীদের ফেরত পাঠাতে সামরিক বিমান ব্যবহার করায় বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্বে বিশেষ বার্তা দিতেই ইচ্ছাকৃতভাবে সামরিক বিমান ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসন যে কোনওরকম শৈথিল্য দেখাবে না, তা বোঝাতেই সামরিক বিমান ব্যবহার করা হচ্ছে।

এর আগে অবৈধ অভিবাসন প্রসঙ্গে দিল্লির অবস্থান স্পষ্ট করেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানিয়েছিলেন,‘অভিবাসনের ক্ষেত্রে আমাদের একটি নীতিগত অবস্থান রয়েছে, যা প্রতিটি দেশের জন্যই প্রযোজ্য। আমরা বৈধ অভিবাসন সব সময় সমর্থন করি।’

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের