মুম্বই হামলার মূল হোতা রানার আর্জি গৃহীত,প্রত্যর্পণের নির্দেশ পুনর্বিবেচনা মার্কিন সুপ্রিম কোর্টে

Share:

নিজস্ব প্রতিনিধি : মার্কিন আদালতে গৃহীত হল মুম্বই হামলায় মূল চক্রী তাহাউর রানার আবেদন। ৬৪ বছরের রানা অসুস্থতার অজুহাত দিয়ে ভারতে প্রত্যর্পণের নির্দেশ বাতিলের জন্য যে আবেদন জানিয়েছিলেন।সেই আবেদন পুনর্বিবেচনা করবে আমেরিকার সুপ্রিম কোর্ট। আগামী সপ্তাহেই এই মামলার শুনানি রয়েছে। রানার ভারতে প্রত্যর্পণের বিষয়টি আপাতত স্থগিত রাখল মার্কিন সুপ্রিম কোর্ট।

গত ২৫ জানুয়ারি ২৬/১১ হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিয়েছিল মার্কিন সুপ্রিম কোর্ট।সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন তিনি।আমেরিকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে মূল চক্রী তাহা‌উর রানা আবেদনপত্রে লিখেছিলেন, ‘আমি পাকিস্তানি বংশোদ্ভূত একইসঙ্গে মুসলিম। তাই ভারতীয় কর্তৃপক্ষ আমার উপর নির্মম অত্যাচার চালাবেন। আমি ভারতে ফিরে যেতে চায় না। দয়া করে আমেরিকায় থাকার অনুমতি দিন।’

গত ৭ মার্চ আমেরিকার সুপ্রিম কোর্টের নবম সার্কিটের বিচারপতি এলেনা কাজান প্রত্যর্পণের নির্দেশ পুনর্বিবেচনার জন্য রানার আবেদন খারিজ করে দিয়েছিলেন।সেই আবেদন পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছে আমেরিকার সুপ্রিম কোর্ট।সেইমত আগামী সপ্তাহেই আমেরিকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি হবে।

মুম্বই হামলার মূল মাস্টারমাইন্ড বর্তমানে আমেরিকার জেলে বন্দি রয়েছেন।দীর্ঘ কয়েক বছর ধরে তাঁকে প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি।আইনি প্রক্রিয়ার কারণে তা বিলম্বিত হচ্ছিল। প্রথমে নিম্ন আদালতে, তার পরে ওয়াশিংটনের আদালতে এই মামলা ওঠে।প্রত্যর্পণের বিরুদ্ধে আবেদন করেন রানা। তবে কোন লাভ হয় নি।

২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার তদন্তে নামে ভারতীয় গোয়েন্দারা।এই হামলার মাস্টারমাইন্ড রানার যোগ সূত্র পান ভারতীয় গোয়েন্দারা।এর পর থেকেই পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী রানাকে ভারতে নিয়ে আসার চেষ্টা শুরু হয়।দীর্ঘ কয়েক বছর ধরে তাঁকে প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি।তবে গত ২৫ জানুয়ারি রানার আবেদন খারিজ করে দেওয়ায় আশার আলো দেখতে পাচ্ছিল ভারত।তবে বর্তমানে বিশ্লেষকেরা আশঙ্কা করছেন রানাকে ভারতে ফেরানো অত সহজ হবে না। রানা তাঁরা ‘অসুস্থতা এবং মৃত্যুর আশঙ্কার’ যুক্তি দিয়ে মার্কিন মানবাধিকার আইনের সুবিধা পেতে পারেন বলে অনেকে মনে করছেন।  

হারিয়ে যাওয়া রান্না, দুই বাংলার স্বাদের মিশেলে বানিয়ে নিন ‘ঘি তোপসে’

খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইলের প্রন মিক্সড স্যালাড

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

FBI-এর ‘টেন মোস্ট ওয়ান্টেড’-এ ভারতীয় গ্যাংস্টার গোল্ডি ব্রার, ধরিয়ে দিলে মিলবে কোটি টাকার পুরস্কার

ECINet-এর কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন, ৫ পরিবর্তনের দাবি জানিয়ে কমিশনকে চিঠি মহারাষ্ট্রের CEO-র

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বো, বানিয়ে নিন মেথি কুমড়োর তরকারি

মুক্তির আগেই সমস্ত রেকর্ড ভাঙল ‘দৃশ্যম ৩’, অগ্রিম বুকিংয়ে ১০ কোটি ছাড়াল ছবির আয়

নামতে গিয়ে চলন্ত ট্রেনের নিচে মহিলা, ৫ মিনিটের মধ্যে যা ঘটল….

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ