বন্ধ হচ্ছে UTS, এবার রেল ওয়ানে এক ক্লিকে মিলবে সব পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি:  এবার বন্ধ হতে চলেছে রেলের জনপ্রিয় অ্যাপ ইউটিএস ওন মোবাইল। রেলের তরফ থেকে ইউটিএস এর পরিবর্তে এসে গিয়েছে ‘রেল ওয়ান’ অ্যাপ। যেখানে কার্যত এক ক্লিকেই মিলবে রেলের সব পরিষেবা। এতদিন রেল সংক্রান্ত বিভিন্ন পরিষেবার জন্য যাত্রীদের একাধিক অ্যাপ ডাউনলোড করে রাখতে হত মোবাইলে।

দূরপাল্লার জন্য একটি অ্যাপ, লোকাল ট্রেন পরিষেবার জন্য আলাদা অ্যাপ সোহো একাধিক অ্যাপ ডাউনলোড করতে হতো সাধারণ মানুষদের। এবার সেই ডিজিটাল যুদ্ধ থেকে সাধারণ মানুষকে নিস্তার দিতেই রেলের তরফ থেকে এমন সিদ্ধান্ত। ‘রেল ওয়ান’ অ্যাপেই মিলবে যাবতীয় পরিষেবা। ১ মার্চ থেকে ‘আইআরসিটিসি রেল কানেক্ট’ এবং ‘ইউটিএস অন মোবাইল’ অ্যাপ ‘আন-ইনস্টলড’ হতে চলেছে। ‘রেল ওয়ান’ অ্যাপেই মিলে যাবে সব পরিষেবা। এছাড়াও দূরপাল্লার ট্রেনের তৎকাল টিকিট থেকে শুরু করে সাধারণ প্ল্যাটফর্ম টিকিট কিংবা মান্থলি—সবই মিলবে এই অ্যাপের মাধ্যমে। তৎকাল বুকিংয়ে যাত্রীরা অনেক সময় পাসওয়ার্ড ভুলে যান। চূড়ান্ত বিড়ম্বনায় পড়তে হয় তাঁদের। সেই জটিলতা রুখতে ‘রেল-ওয়ান’ অ্যাপে থাকছে ‘লিগাসি লগ-ইন’-এর সুবিধা।

বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে দূরপাল্লার ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে বেশ কিছু ভুয়ো টিকিট বিক্রি হয়। সেই বিষয়ে করা নজরদারি চলবে বলেই রেল মন্ত্রক সূত্রে খবর। ফলে রেলের তরফ থেকে সাধারণ মানুষকে সব অ্যাপ বাদ দিয়ে ‘রেল ওয়ান’ অ্যাপ ডাউনলোড করার পরামর্শ রেল মন্ত্রকের।

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?