হাথরস পদপিষ্টকাণ্ডে মূল অভিযুক্ত পুলিশের জালে

Share:

নিজস্ব প্রতিনিধি : পুলিশের জালে ধরা পড়লেন হাথরসকাণ্ডে মূল অভিযুক্ত দেবপ্রকাশ মধুকর। জানা গিয়েছে, গত ২ জুলাই পদপিষ্টের ঘটনায় ১২১ জনের মৃত্যুর পর দিল্লিতে পালিয়ে গিয়েছিলেন মধুকর। পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাতে মধুকর আত্মসমর্পন করেছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, দিল্লির নজফগড় এলাকা থেকে হাথরাসকাণ্ডে মূল অভিযুক্ত দেবপ্রকাশ মধুকরকে ধরা হয়েছে। যদি মধুকরের আইনজীবী এ পি সিংয়ের অবশ্য বক্তব্য, তাঁর মক্কেল আত্মসমর্পন করেছেন। আত্মসমর্পনের পর হাথরাস পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ মধুকরকে নিজেদের হেফাজতে নিয়েছে।

মধুকরের আইনজীবী এ পি সিংয়ের তরফে জানানো হয়েছে, তাঁর মক্কেলের জন্য কোনও আগাম জামিনের আবেদন করা হয়নি। মধুকর একজন ইঞ্জিনিয়ার। তিনি হার্টের রোগী। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা এখন ভালো রয়েছে। সেইকারণেই তিনি আত্মসমর্পন করেছেন। পুলিশ ইতিমধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। তাঁর বয়ান রেকর্ড করা হচ্ছে। মধুকরের আইনজীবীর মতে, ঘটনার দিন কিছু সমাজ বিরোধীরা অনুষ্ঠানস্থলে ঢুকে পড়েছিল ও তাঁরাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে।

উল্লেখ্য, হাথরাসকাণ্ডের এই মূল অভিযুক্তকে ধরতে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। ইতিমধ্যে ভোলে বাবার অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনায় ছয় জনকে গ্রেফতার করা করেছে পুলিশ। এই ছয় জনের মধ্যে রয়েছেন দুজন মহিলা ভলেন্টিয়ার। এরপরই এই ঘটনায় মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়। শেষ পর্যন্ত মূল অভিযুক্ত দেবপ্রকাশ মধুকর ধরা পড়লেন।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়