বাবরি মসজিদ ভাঙার সময়ে ছিলেন নীরব দর্শক, সেই কল্যাণ সিংহের নামে গঠিত হচ্ছে নয়া জেলা

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: তাঁর পরোক্ষ ইন্ধনেই চোখের নিমিষে মোঘল স্থাপত্যের নিদর্শন বাবরি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল ধর্মান্ধ করসেবকরা। মুখ্যমন্ত্রীর কুর্সিতে থেকে ‘রাজধর্ম’ ভুলে ইতিহাস গুঁড়িয়ে দেওয়ার ধ্বংসলীলায় সামিল হয়েছিলেন বিজেপির কট্টর হিন্দুত্ববাদী নেতা কল্যাণ সিংহ। এবার তাঁর নামেই উত্তরপ্রদেশে নয়া জেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে হিন্দুত্বের পোস্টার বয় হিসাবে পরিচিত যোগী আদিত্যনাথের সরকার। বিরোধীরা অবশ্য বলছেন, ‘বাবরি মসজিদ ভাঙার অন্যতম নায়ককে পুরস্কৃত করা হচ্ছে।’

উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ‘আলিগড় জেলার আত্রৌলিতে জন্মগ্রহণকারী কল্যাণ সিংহ নিজের যোগ্যতাতেই দেশের সবচেয়ে বড় রাজ্যে বিজেপির অন্যতম দাপুটে নেতা হয়েছিলেন। দু’দুবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর চেয়ারেও বসেছিলেন। বিজেপির রামমন্দির নির্মাণ আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন। তাই তাঁর অবদানকে স্মরণ করতেই আলিগড় এবং বুলন্দশহরকে ভেঙে নতুন জেলা গঠনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। নতুন জেলায় আলিগড়ের আত্রৌলি (কল্যাণ সিংহের জন্মস্থান) এবং গাঙ্গিরি তহসিল এবং বুলন্দশহরের দিবাই তহসিল অন্তর্ভুক্ত হওয়ার কথা রয়েছে। প্রাক্তন বিজেপি সাংসদ এবং কল্যাণ সিংয়ের পুত্র রাজবীর সিংয়ের অনুরোধের প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।ইতিমধ্যে উত্তরপ্রদেশের রাজস্ব পরিষদের তরফে  আলিগড় এবং বুলন্দশহরের জেলাশাসকদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে প্রশাসনিক সুবিধা, জনসংখ্যার আকার, অবকাঠামোগত চাহিদা এবং সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা মূল্যায়ন করে সম্ভাব্য প্রতিবেদন প্রস্তুত করার নির্দেশ দিয়েছে। স্থানীয় বিজেপি নেতারা ওগী প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘এটি কল্যাণ সিংহের জন্য একটি প্রাপ্য সম্মান।’

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে