রিল বানাতে বানাতে নদীতে তলিয়ে গেলেন তরুণী, ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে, ক্যামেরার দিকে তাকাতে তাকাতেই নদীর দিকে এগোচ্ছিলেন যুবতী। ঠিক সেই সময়েই তাঁর পা পিছলে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে রিল ভিডিও তৈরিতে মেতেছে গোটা তরুণ প্রজন্ম। রাতারাতি বিখ্যাত হওয়ার নেশায় মৃত্যু ঝুঁকি নিতেও পিছপা হচ্ছেন না তরুণ প্রজন্ম। বনে বাঁদারে নানা বিপজ্জনক জায়গায় রিল ভিডিও তৈরি করছেন। সম্পূর্ণটাই ভিউজ পাওয়ার লোভে। এতেই অকালে তলিয়ে যাচ্ছে গোটা তরুণ প্রজন্ম। সম্প্রতি একটি মর্মান্তিক ঘটনা সামনে এসেছে উত্তর কাশি থেকে। রিল ভিডিও বানাতে বানাতেই অতল সাগরে তলিয়ে গেলেন এক যুবতী। ঘটনাটি ঘটেছে, ১৪ এপ্রিল উত্তরকাশির মণিকর্ণিকা গঙ্গার ঘাটে।

ঘটনার ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে, ক্যামেরার দিকে তাকাতে তাকাতেই নদীর দিকে এগোচ্ছিলেন যুবতী। ঠিক সেই সময়েই তাঁর পা পিছলে যায়। এবং গঙ্গায় তীব্র স্রোত থাকায় যুবতী ভেসে যেতে থাকে। তিনি কিছুতেই স্রোত এড়িয়ে নিজেকে রক্ষা করতে পারছেন না। অবশেষে অকালেই গঙ্গায় তলিয়ে গেলেন যুবতী। রিল বানাতে বানাতেই জীবন শেষ হয়ে গেল ওই যুবতীর। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই SDRF এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছন এবং যুবতিকে খুঁজতে উদ্ধার অভিযান শুরু করেন। সেলফি বা রিল বানাতে গিয়ে এভাবেই তরুণ প্রজন্ম শেষ হচ্ছে। রিল বানাবার নেশায় তাঁরা ভাবেন না যে, যেখানে দাঁড়িয়ে আছে, সেটি আদেউ নিরাপদ কিনা।

 

তাঁরা মনে করেন, ক্যামেরার সামনে যতই নিজেকে সাহসী বা আকর্ষণীয় মনে করাতে পারবে ততই তাঁরা বিখ্যাত হয়ে উঠবেন। যেমন, এই যুবতী নদীর তীরে দাঁড়ানোর সময় তাঁর নদীর প্রবাহের কথা মনে রাখা উচিত ছিল. এরকম অনেক দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়। রিল তৈরির উন্মাদনা মানুষকে কতটা টেনে নিয়ে যেতে পারে, তার সর্বশেষ উদাহরণ দেখা গিয়েছিল উত্তর প্রদেশের উন্নাও জেলায়। সেখানে এক যুবক রেললাইনে শুয়ে রিল বানাচ্ছিলেন, আর এই সময় পুরো ট্রেনটি তার উপর দিয়ে চলে যান। আশ্চর্যের বিষয় হলো, যুবকটির শরীরে একটা আঁচড়ও লাগেনি। এই বিপজ্জনক বিষয়টিকে ঘটেছিল কুসুম্বি রেলওয়ে স্টেশনের কাছে। যেখানে রঞ্জিত চৌরাসিয়া নামে এক যুবক ট্র্যাকের উপর শুয়ে একটি ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। ভিডিওতে তিনি শাহরুখ খানের ‘বাদশা’ ছবির একটি গানে অভিনয় করছিলেন।

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫