আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহিলাদের বিরুদ্ধে অপরাধে শীর্ষে যোগীর রাজ্য, উঠে এল কেন্দ্রের রিপোর্টে

নিজস্ব প্রতিনিধি : মহিলাদের বিরুদ্ধে অপরাধে শীর্ষস্থানে রয়েছে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ। সম্প্রতি কেন্দ্রীয় সংস্থা জাতীয় মহিলা কমিশনের রিপোর্টেই এই তথ্য উঠে এসেছে। কমিশনের রিপোর্টে জানানো হয়েছে, গত বছর মহিলাদের বিরুদ্ধে অপরাধে যতগুলি অভিযোগ জমা পড়েছে, তার মধ্যে ৫৫ শতাংশই এসেছে যোগীর রাজ্য থেকে।

এদিন জাতীয় মহিলা কমিশনের তরফে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় ২৮ হাজার ৮১১টি অভিযোগ জমা পড়েছে।এর মধ্যে মহিলাদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগে ৮ হাজার ৫৪০টি অভিযোগ জমা পড়েছে। গার্হস্থ্য হিংসা ঘটনায় অভিযোগ জমা পড়েছে ৬,২৭৪টি। রিপোর্ট থেকে উঠে এসেছে, ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার ঘটনায় ১৫৩৭টি অভিযোগ জমা পড়েছে। সেইসঙ্গে মহিলাদের ওপর শ্লীলতাহানির ঘটনায় ২৩৪৯টি ও যৌন হেনস্থার ঘটনায় ৮০৫টি অভিযোগ জমা পড়েছে।

রাজ্যওয়াড়ি রিপোর্ট খতিয়ে দেখলে দেখা যাবে, সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে উত্তরপ্রদেশে। সেখানে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনায় ১৬,১০৯টি অভিযোগ জমা পড়েছে। এরপরে রয়েছে দিল্লি। সেখানে ২৪১১টি ও মহারাষ্ট্রে ১৩৪৩টি অভিযোগ জমা পড়েছে। একইসঙ্গে বিহারে অভিযোগ জমা পড়েছে ১৩১২টি। মধ্যপ্রদেশে ১১৬৫টি ও হরিয়ানায় ১১১৫টি অভিযোগ জমা পড়েছে। এই তালিকায় অনেকটাই নীচের দিকে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে মহিলাদের বিরুদ্ধে অপরাধে অভিযোগ জমা পড়েছে ৫৬৯টি। উল্লেখ্য, ২০১৪ সালে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছিল। ২০১৪ সালে অভিযোগ জমা পড়েছিল ৩০,৮৬৪টি। তবে গত বছর অনেকটাই কম অভিযোগ জমা পড়েছে। এমনকি ২০২২ সালের তুলনাতেও কম অভিযোগ জমা পড়েছে।

Published by:

Share Link:

More Releted News:

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

ডিগবাজি খেয়ে গিয়েছিলেন বিজেপিতে, এবার গ্রেফতারির মুখে রাজ্যসভার সাংসদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ