সিনেমার গল্পকেও হার মানালো দুই ভাই বোনের কীর্তি, সাইকেল চালিয়ে পৌঁছে গেল ৩০ কিমি দুরত্বে

Share:

নিজস্ব প্রতিনিধি: খেলতে খেলতে ৩০ কিলোমিটার পার করে দিলেন দুই শিশু। ঘটনাটি যেন সিনেমার গল্পকেও হার মানায়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রায়বেরেলিতে। জানা গিয়েছে, বাড়ির বাইরে খেলতে গিয়ে হঠাৎই নিখোঁজ হয়ে যায় দুই ভাই বোন। বছর ৭ এর নিখিল ও ৬ বছরের নিত্যকে খুঁজতে ঘণ্টার পর ঘণ্টা দৌড়ঝাঁপ চালায় পরিবার ও পুলিশ। শেষ পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার দূরে তাদের নিরাপদে উদ্ধার করে পুলিশ।

রবিবার সকাল ৯ টা নাগাদ মিল এরিয়া থানা এলাকার মালিকমাউ গ্রামের বাসিন্দা রাম সুমীরনের দুই সন্তান বাড়ির বাইরে খেলছিল। কিছুক্ষণ পর তাদের মা দুই শিশুকে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও দেখতে না পেয়ে পরিবার দ্রুত পুলিশের দ্বারস্থ হয়। অভিযোগ দায়ের হতেই সঙ্গে সঙ্গেই তৎপর হয় পুলিশ প্রশাসন।

আরও পড়ুন: রোগীর বিছানায় ঘুমোচ্ছে কুকুর, হাসপাতালের চরম অব্যবস্থা ফের মুখ পোড়াল যোগী সরকারের

তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সেখানে দেখা যায়, ওই দুই শিশু ছোট সাইকেলে করে বাছরাওয়ান রোডের দিকে এগিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ওই রুটের সব থানায় দুই শিশুর ছবি ও তথ্য পাঠিয়ে দেওয়া হয়। লখনউ রায়বেরেলি ব্যস্ততম জাতীয় সড়কে যানবাহনের ভিড়ে তাদের কথা ভেবে উদ্বেগ রীতিমতো বাড়তে থাকে। প্রয়াগরাজ মেলার জেরে রবিবার রাস্তায় যানজট ছিল প্রবল।

অবশেষে বাছরাওয়ান রোডের পাহারুওয়ান বিষণপুর এলাকার স্থানীয় বাসিন্দা ভগবতী প্রসাদ রওয়াত দুই শিশুকে এক সাইকেল চালাতে দেখে সন্দেহ করেন। তিনি তাদের থামিয়ে তাদের সাথে কথা বলে এবং তারা ঠিকভাবে ঠিকানা বলতে না পারার দরুন বিষয়টি আরও সন্দেহজনক মনে হয়। সঙ্গে সঙ্গে তিনি শিশুদের নিজের বাইক করে বাছরাওয়ান তাহনায় নিয়ে যান। খবর পেয়ে সেখানে পৌঁছে শিশুদের শনাক্ত করেন মিল এরিয়া থানার পুলিশ। পরে নিখিল ও নিত্যকে নিরাপদে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সন্তানদের ফিরে পেয়ে খুশি বাবা ও মা।

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

আর জি কর কাণ্ডে পিঠ বাঁচাতে ঋতব্রতদের শিবিরে নির্মল ঘোষ

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনির পুত্র মোজতবার

স্মারক হিসেবে রাখার সুযোগ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর ঘাস, কত কড়ি গুনতে হবে?

রবির সকালে হাওড়া ময়দান থেকে বন্ধ মেট্রো, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ঠোঁট কাটার অস্ত্রপচারে অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল

একেই বলে মাতৃত্ব! খাঁচায় মধ্যে উড়ে আসা পাখির ছানাকে বুকে আগলে রাখল বানর

শ্রাবণ মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের