মাসে আয় ৬ হাজার, আয়করের ২ কোটির নোটিশ পেয়ে ঘুম উড়েছে যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ৬-৭ হাজার টাকা মাসিক আয় করা এক যুবকের হাতে ২ কোটি টাকার কর নোটিশ! যা দেখে রীতিমতো হতবাক যুবক। স্বাভাবিকভাবেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলার ডুমারিয়াগঞ্জ তহসিল এলাকায়। ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

জানা গিয়েছে, ভুক্তভোগী যুবকের নাম ওম প্রকাশ ভার্মা। তিনি একজন বেসরকারি শিক্ষক এবং সামান্য বেতনে জীবনযাপন করেন। গত ১০ ফেব্রুয়ারি ডাকযোগে তিনি জিএসটি বিভাগ থেকে একটি নোটিশ পান যেখানে তাঁর কাছে ১ কোটি ৯৯ লাখ ৪২ হাজার ৩১৩ টাকা কর দাবি করা হয়েছে। নোটিশটি দেখেই হতবাক হয়ে যান ওম প্রকাশ। তাঁর কথায়, “আমি একজন গরিব মানুষ। মাসে ছয়-সাত হাজার টাকা রোজগার করি। হঠাৎ করে এত বড় অঙ্কের নোটিশ পেয়ে ভয় পেয়ে গেছি। আমাকে জোর করে ফাঁসানো হচ্ছে।”

আরও পড়ুন: লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ১২, আহত ৫০-এর বেশি

ঘটনার তদন্তে জানা যায়, ওম প্রকাশের প্যান কার্ডের অপব্যবহার করে অজ্ঞাত পরিচয় ব্যক্তি বা চক্র তাঁর নামে দুটি ভুয়ো সংস্থা তৈরি করেছে। একটি সংস্থা ‘ওম ট্রেডার্স’ নামে নয়াদিল্লিতে এবং অন্যটি ‘ভার্মা এন্টারপ্রাইজেস’ নামে ফারুখাবাদে নিবন্ধিত। এসব সংস্থার মাধ্যমে বিপুল অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে। শুধু দিল্লির ওই সংস্থার মাধ্যমেই গত বছরে ১১ কোটির বেশি টাকার লেনদেন হয়েছে বলে কর দপ্তরের নথিতে উল্লেখ রয়েছে। নিজেকে নির্দোষ দাবি করে ওম প্রকাশ ইতিমধ্যেই ড্রমারিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং কর দপ্তরের বিভিন্ন অফিসে ঘুরে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, “আমি কোথাও কোনো ব্যবসা করি না। এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সত্যটা বেরিয়ে আসুক-এটাই আমার একমাত্র দাবি।”

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….