বারাণসীর গণধর্ষিতা আক্রান্ত ‘হেপাটাইটিস বি’তে, অভিযুক্তরা সংক্রমিত কিনা জানতে শারীরিক পরীক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি : বারাণসী গণধর্ষণকাণ্ডে ইতিমধ্যেই তোলপাড় দেশ। তার মধ্যেই তরুণীর শারিরিক পরিস্থিতির খবর জানা গিয়েছে। সূত্রের খবর, নির্যাতিতা বহু দিন ধরে জন্ডিসে ভুগছিলেন। প্রায় ১ মাস ধরে হেপাটাইটিস বি-তে আক্রান্ত তিনি। জেলা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। বর্তমানে তাঁর শারিরীক অবস্থার উন্নতি হয়েছে।

নির্যাতিতার হেপাটাইটিস-বি ধরা পড়ার পরে অভিযুক্তদের মেডিক্যাল পরীক্ষা করার কথা বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে। লালপুর-পান্ডেপুর থানা এই মামলায় মোট ১৩জনকে গ্রেফতার করেছে। ধৃতদের সকলের মেডিক্যাল করা হবে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে আরও ৪জনকে আটক করেছে পুলিশ। সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারাণসীতে বছর ঊনিশের তরুণীকে গণধর্ষণের ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। ২৯ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহ ধরে আটকে ২৩ জন তাঁকে লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। জানা গিয়েছে, ২৯ মার্চ নির্যাতিতা তার এক বন্ধুর সঙ্গে খাজুরি এলাকা থেকে বেরিয়েছিলেন। কিন্তু মাঝে বেশ কয়েকদিন কেটে গেলেও কোনও খোঁজ ছিল না তাঁর। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হলে, তদন্তে নামে পুলিশ। এরপরেই ৪ এপ্রিল পুলিশ তাকে চৌকাঘাট এলাকা থেকে উদ্ধার করে। এই ভয়াবহ ঘটনার পর রীতিমত ট্রমায় রয়েছেন নির্যাতিতা।

অভিযোগ, তরুণীকে মাদক খাইয়ে অচেতন অবস্থায় ধর্ষণ করা হয়েছে। গণধর্ষণকাণ্ডের তদন্তে নেমে পুলিশের হাতে এসেছে দেশজুড়ে দেহব্যবসা চালানো চক্রের খোঁজ। অভিযুক্ত ক্যাফে মালিক আনমোল গুপ্তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ১০০-রও বেশি আপত্তিকর অশ্লীল ভিডিয়ো।

হিঙ্গলগঞ্জে উদ্ধার বিলুপ্তপ্রায় এক প্রাণী, বন দফতরের হাতে তুলে দিল পুলিশ

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

‘অর্থের জন্য প্রেম করেনি’, প্রাক্তন প্রেমিকা সুস্মিতা সেনকে বাঁচাতে আসরে ললিত মোদি

প্রেমিককে খুনের পর গ্রাইন্ডারে দেহ টুকরো টুকরো করে প্রমাণ লোপাটের চেষ্টা

যুদ্ধবিরতির চুক্তিতে সিলমোহর দিল ইজরায়েল ও হিজবুল্লাহ

তারকেশ্বরে আসছেন মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি

‘তুমি পাগল, আমি না থাকলে জেলে থাকতে’, নেতানিয়াহুর উপর চটে লাল ট্রাম্প

প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মন চাইছে? তাহলে জুনেই ঘুরে আসুন এই ৫ জায়গায়

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

জুন মাসেই দেশে লঞ্চ হতে পারে Redmi Turbo 5, জেনে নিন দুর্দান্ত ফিচার

Nothing Phone 3-এ মিলছে দেদার ছাড়, জেনে নিন নতুন দাম কত

১৫ হাজারের কমে পাওয়া যাচ্ছে Realme P4 Lite, জেনে নিন বিস্তারিত