দুধসাগরের কাছে লাইনচ্যুত হাওড়াগামী অমরাবতী এক্সপ্রেস

মঙ্গলবার সকালে ফের লাইনচ্যুত হল গোয়া থেকে হাওড়াগামী অমরাবতী এক্সপ্রেস। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলেই রেল সূত্রে জানানো হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। এরমধ্যেই মঙ্গলবার সকালে ফের লাইনচ্যুত হল গোয়া থেকে হাওড়াগামী অমরাবতী এক্সপ্রেস। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলেই রেল সূত্রে জানানো হয়েছে। রেল সূত্রে জানা যাচ্ছে, এদিন সকালে হাওড়াগামী ট্রেনটির ইঞ্জিন বিখ্যাত দুধসাগর জলপ্রপাত পার করে দুধসাগর ও কারাঞ্জোল স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল ৯টা নাগাদ প্রবল ঝাঁকুনি-সহ ট্রেনটি দাঁড়িয়ে পড়ে পাহাড়ের গায়েই। যদিও যাত্রীরা সকলেই নিরাপদে ট্রেন থেকে নেমে আসেন। তবে ওই এলাকা বেশ দুর্গম। কারণ বিশাল এলাকা নিয়ে দুধসাগর জলপ্রপাত নেমে এসেছে পাহাড়ের উপর থেকে। এর পাশ দিয়েই রেললাইন। এমন এলাকায় ট্রেন লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের মধ্যে ব্যপক আতঙ্ক ছড়িয়েছে। 

দক্ষিণ-পশ্চিম রেল জানিয়েছে, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ক্যাসেল রক স্টেশন থেকে একটি অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে যায় ঘণ্টাখানেকের মধ্যেই। পাশাপাশি হুবলি ডিভিশনের ডিআরএম অরবিন্দ কুমারও ঘটনাস্থলে গিয়েছেন মেডিকেল টিম নিয়ে। রেল জানিয়েছে, ইঞ্জিন লাইনচ্যুত হলেও ট্রেনটির কোনও কামরার ক্ষতি হয়নি। ফলে যাত্রীদের চোট-আঘাত লাগেনি সেভাবে। ঘটনার বেশ কিছু পর অন্য ইঞ্জিন এনে যাত্রী-সহ ট্রেনের কামরাগুলি পিছন দিকে একটি স্টেশনে সরিয়ে নিয়ে আসা হয়েছে। তবে এই দুর্ঘটনার জেরে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই ১২৭৮০ দিল্লি-গোয়া এক্সপ্রেস ক্যাসেল রক স্টেশনে এবং এর্নাকুলাম-পুনে এক্সপ্রেস ট্রেনটি সানভোর্দেম স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। রেলের তরফে যাত্রীদের খাবার ও পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে।

বন্যায় ভিটে হারানো পরিবারকে ১.৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, মানিকচকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

লক্ষ্মীবারে খাদের কিনারায় শেয়ারবাজার, লগ্নিকারীদের ১,০০০০০০ কোটি গায়েব

যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন, নানা পটেকরের মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?