জোড়া ভূমিকম্পে মৃত্যুপুরী ভেনেজুয়েলা, চিন্তা বাড়ল ভারতের!

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতের থেকে ভেনেজুয়েলার দূরত্ব প্রায় ১৪ হাজার কিমি। কিন্তু সেই দেশে জোড়া ভূমিকম্প হওয়ায় অনুভব করছে নয়াদিল্লিও। না, ভূমিকম্পের কোনও আঁচ আসেনি ভারতে। তবে বাণিজ্যিক দিকে দিয়ে ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে ভারতের। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। আমেরিকা-ইরানের যুদ্ধের জন্য ভারত ভেনেজুয়েলার থেকে ক্রুড ওয়েল কিনছিল। হরমুজ প্রণালি বন্ধ থাকায় নয়াদিল্লি তেল কেনার বিকল্প পথ হিসেবে ভেনেজুয়েলাকে বেছে নিয়েছিল। একদিকে হরমুজ প্রণালি বন্ধ অপরদিকে রাশিয়ার তেলের উপর আমেরিকার নিষেধাজ্ঞা থাকায় বিপাকে পড়েছিল কেন্দ্রীয় সরকার। সেই কারণে দেশে তেলের জোগান ঠিক রাখতে ভেনেজুয়েলা থেকেই ক্রুড ওয়েল আমদানি করছিল নয়াদিল্লি। কিন্তু তাতেও বাধ সাধল। জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত লাতিন আমেরিকার এই দেশটি। তছনছ হয়ে গিয়েছে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। এই অবস্থায় ভারতে সমুদ্রপথে কীভাবে ক্রুড ওয়েল পাঠাবে ভেনেজুয়েলা, তা নিয়ে চিন্তায় নয়াদিল্লি।

আরও পডুন: ‘ভারতের মাটিতেই মরতে চাই’, ৯৪ বছরে ভারতীয় নাগরিকত্ব নিলেন মার্কিন নিবাসী বৃদ্ধা

গতকাল, বৃহস্পতিবার (ভারতীয় সময়) জোড়া ভূমিকম্পে কেঁপে উঠেছিল ভেনেজুয়েলা। প্রথম ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.১। যার এপিসেন্টার ছিল ক্যারিবিয়ান সাগর উপকূলের কাছে, মোরন শহরের ঠিক পশ্চিমে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৩ কিলোমিটার গভীরে। তার কিছুক্ষণ পরেই আরও একটি শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়। দ্বিতীয় কম্পনের এপিসেন্টার ছিল মোরনের দক্ষিণ-পশ্চিমে। এই দুই ভূমিকম্পের জেরে ভেনেজুয়েলার বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত কমপক্ষে ২৩৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখানকার অন্তর্বর্তী সরকার। আহত প্রায় তিন হাজার। এখন সেই জোড়া ধাক্কা সামলাতে ব্যস্ত ভেনিজুয়েলা। সেই অবস্থায় কীভাবে ব্যবসা করবে তার কোনও উত্তর পাওয়া যায়নি। সূত্রের খবর, ভেনেজুয়েলার থেকে বিপুল পরিমাণ ক্রুড ওয়েল আমদানি করেছে ভারত। সেই তেলবাহী ট্য়াঙ্কার কতদিনে আসবে তা নিয়েও সংশয় দেখা গিয়েছে। ট্যাঙ্কার ভারতে আসতে দেরি করলেন বিঘ্ন ঘটতে পারে তেল পরিষেবায়।

এই বিষয়ে এক বিশেষজ্ঞ জানিয়েছেন, যুদ্ধপরিস্থিতিতে ভারতের তেল প্রস্তুতকারী সংস্থাগুলির কাছে ক্রুড ওয়েলের মূল জোগানের পথ হয়ে উঠেছিল ভেনেজুয়েলা। তাই সেদেশে কোনও সমস্যা দেখা দিলে বা রফতানিতে বাধা পড়লে সমস্যা পড়বে ভারতের তেল প্রস্তুতকারী সংস্থাগুলি। মধ্যপ্রাচ্য অশান্ত থাকায় ভারত গত এপ্রিল-মে থেকেই লাতিন আমেরিকার এই দেশটি থেকে ক্রুড ওয়েল আমদানি করছে। তাই ভেনেজুয়েলার ভূমিকম্পের ফলে ভারতের চিন্তা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই জোড়া কম্পনের ফলে ভেনিজুয়েলার তেল সংশোধনাগার কতটা ক্ষতিগ্রস্ত? তা জানা যায়নি। ভেনেজুয়েলা দিয়ে ক্রুড ওয়েল মূলত গোটা বিশ্বে রপ্তানি হয় লা গুয়াইরা বন্দর দিয়ে। ভূমিকম্পের ফলে সেই বন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যার ফলে কেবলমাত্র ভারত নয়, গোটা বিশ্বেই ধাক্কা খেতে চলেছে ক্রুড ওয়েলের রপ্তানি। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পের খবরে গতকাল, বৃহস্পতিবারই সমবেদনা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের তরফে সেখানে ত্রাণ ও সাহায্য পাঠানোর আশ্বাস দিয়েছেন মোদি।

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের