৬৬ বছরেই না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি অভিনেতা উত্তম মোহান্তি

অভিনেতার অসুস্থতার কথা নিশ্চিত করেছিলেন তাঁর ছেলে তথা ওড়িয়া তারকা বাবুশান মোহান্তি এবং তাঁর স্ত্রী অপরাজিতা মোহান্তি। কিন্তু দিল্লি নিয়ে গিয়েও শেষ রক্ষা হল না।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ওড়িশা ইন্ডাস্ট্রিতে নক্ষত্রপতন। মারা গেলেন উড়িষ্যা সিনেমহলের ‘পয়লা সুপারস্টার’ উত্তম মোহান্তি। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৬৬ বছর। চলতি মাসের গোড়াতেই জানা গিয়েছিল, গুরুতর অসুস্থ উত্তম মোহান্তি। লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন কিংবদন্তি অভিনেতা। চলতি মাসে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে প্রথমে ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এরপর তাঁর অবস্থার অবনতি দেখে তাঁকে তড়িঘড়ি জরুরী বিমানে করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। দিন চারেক আগে তাঁর অবস্থার আবারও অবনতি হলে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। অভিনেতার অসুস্থতার কথা নিশ্চিত করেছিলেন তাঁর ছেলে তথা ওড়িয়া তারকা বাবুশান মোহান্তি এবং তাঁর স্ত্রী অপরাজিতা মোহান্তি। কিন্তু দিল্লি নিয়ে গিয়েও শেষ রক্ষা হল না। ৬৬ বছর বয়সেই পরলোকে পাড়ি দিলেন অভিনেতা।

উড়িষ্যা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সুপারস্টার ছিলেন উত্তম মোহান্তি, বাংলার দিদি নং ওয়ান রচনা বন্দোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে একাধিক ছবি উপহার দিয়েছিলেন। দু একটা হিন্দি ছবিতে অভিনয় করলেও বলিউডে খুব একটা জনপ্রিয়তা পাননি উত্তম মোহান্তি। কিন্তু উড়িষ্যা ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে তিনি ভগবান তুল্য ছিলেন। তাঁর স্ত্রী এবং ছেলেও ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির মস্ত বড় তারকা। জানা যায়, একটি ছবির শুটিং করতে করতেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, এরপরেই তাঁকে ভর্তি করানো হয়েছিল একটি বেসরকারি হাসপাতালে। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা উড়িষ্যা রাজ্য। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি অভিনেতার মৃত্যুর খবর পেয়ে গভীর শোক প্রকাশ করে টুইটারে লিখেছেন, “ওড়িশার বিখ্যাত ও জনপ্রিয় অভিনেতা উত্তম মোহান্তির মৃত্যু সম্পর্কে জানতে পেরে আমি গভীরভাবে শোকাহত। তাঁর প্রয়াণ ওড়িয়া শিল্প জগতে এক বিশাল শূন্যতা তৈরি হল। ওড়িয়া শিল্প জগতে তিনি যে ছাপ রেখে গিয়েছেন, তা তাকে সর্বদা দর্শকদের হৃদয়ে অমলীন করে রাখবে। আমি তাঁর আত্মার চির শান্তি কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হবে।”

উত্তম মোহান্তি ১৯৭৭ সালে ‘অভিমান’ চলচ্চিত্রের মাধ্যমে তার বর্ণাঢ্য কর্মজীবন শুরু করেছিলেন। গোটা কেরিয়ারে প্রায় ১১০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। এছাড়াও কমপক্ষে ৩০টি বাংলা ছবি করেছেন তিনি। তার অসাধারণ বহুমুখী প্রতিভা এবং ক্যারিশম্যাটিক পর্দার উপস্থিতির জন্য পরিচিত, মোহান্তি ওড়িয়া চলচ্চিত্রের একজন আইকনিক ব্যক্তিত্ব হয়ে ওঠেন। তাঁর প্রয়াণে ওড়িয়া চলচ্চিত্র জগতে শূন্যতার সৃষ্টি হল। বর্তমানে ‘বউ বুট্টু ভুটা’ ছবিতে কাজ করছিলেন তিনি। আগামী ১২ জুন ছবি মুক্তি। তার আগেই ভুবন ছেড়ে বিদায় নিলেন প্রবিন অভিনেতা।

স্কুলে ভর্তির নিয়মে বড় বদল! পরীক্ষা নয়, লটারিতে সুযোগ, কোন বয়সে কোন শ্রেণি?

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি