চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘দেশের ইতিহাসে সবচেয়ে সফল প্রধানমন্ত্রী’, মোদি ভজনায় মুকেশ আম্বানি

নিজস্ব প্রতিনিধি, গান্ধিনগর: নিন্দুকেরা বলেন, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরেই ফুলেফেঁপে উঠেছেন তিনি। বিরোধীদের অভিযোগ, মোদি বান্ধব হওয়ায় বেওসায় বাড়তি সুযোগ পাচ্ছেন জাতে গুজরাতি মুকেশ আম্বানি। বুধবার সেই অভিযোগকে পরোক্ষে স্বীকৃতি দিলেন খোদ রিলায়েন্স কর্ণধার। ভাইব্র্যান্ট গুজরাত বিশ্ব সম্মেলনের মঞ্চে খুল্লামখুল্লা মোদি ভজনায় অবতীর্ণ হলেন ধীরুভাই আম্বানির পুত্র। নরেন্দ্র মোদিকে দেশের সবচেয়ে সফলতম প্রধানমন্ত্রী হিসাবে আখ্যা দিয়ে প্রশংসায় ভরিয়ে দিলেন। আর মুকেশের ওই মোদি ভজনার পরই নেটা নাগরিকরা কটাক্ষ ছুঁড়ে দিয়ে বলছেন, ‘একেই বলে বেওসায়ী’।

মুখ্যমন্ত্রী থাকাকালীনই রাজ্যে বিনিয়োগ টানতে ‘ভাইব্র্যান্ট গুজরাত বিশ্ব সম্মেলন’ নামে শিল্প সম্মেলনের আয়োজন শুরু করেছিলেন নরেন্দ্র মোদি। আমদাবাদ ছেড়ে দিল্লি চলে এলেও নিজের খাসতালুকের কথা ভোলেননি তিনি। বরং যে রাজ্য তাঁকে দেশজুড়ে খ্যাতি এনে দিয়েছে সেই রাজ্যের উন্নয়ন যে তাঁর ধ্যানজ্ঞান তা বোঝা গিয়েছিল মঙ্গলবারই। ‘ভাইব্র্যান্ট গুজরাত বিশ্ব সম্মেলনে’ হাজির থাকতে পৌঁছে গিয়েছিলেন গান্ধিনগর। রোড শো-ও করেছিলেন।

এদিন ভাইব্র্যান্ট গুজরাত বিশ্ব সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মোদির সঙ্গেই মঞ্চে হাজির ছিলেন মুকেশ আম্বানি। ভাষণের শুরু থেকেই মোদি ভজনা শুরু করে দেন রিলায়েন্স কর্ণধার। তাঁর কথায়, ‘আর কোনও শীর্ষ সম্মেলন টানা ২০ বছর ধরে এমন সফলভাবে আয়োজিত হয়নি। দিনের পর দিন এই সম্মেলন শক্তিশালী হয়ে উঠছে। একজন গুজরাতি হিসাবে আমি গর্বিত। যখন বিদেশিরা নতুন ভারত সম্পর্কে ভাবেন, তখন প্রথমেই তাঁরা গুজরাতকে চিন্তা করেন।কীভাবে এই পরিবর্তন ঘটল? তার কারণ একজনই। তিনি আর কেউ নন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমাদের সময়ে যিনি বিশ্বের একজন মহান নেতা হিসাবে আবির্ভূত হয়েছেন। দেশের সবচেয়ে সফলতম প্রধানমন্ত্রী।’

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্য, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ