এই মুহূর্তে

৭৭ বছরের বৃদ্ধকে টেনে হিঁচড়ে হাসপাতালের মেঝেতে ফেলে পেটালেন চিকিৎসক

নিজস্ব প্রতিনিধি: নৃশংস! জনসমক্ষে বৃদ্ধা রোগীকে মাটিতে ফেলে চরম মারধর খোদ চিকিৎসকের। এরপর টেনে হিঁচড়ে হাস পাতাল থেকে বের করে দিল চিকিৎসক। ঘটনার পুরো ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একজন চিকিৎসকের এমন হিংসাত্মক রূপ দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অন্যান্য চিকিৎসকরাও রীতিমতো লজ্জায় পড়ে গিয়েছেন। তবে কী প্রমাণিত হল, যাঁরা রক্ষক তারাই ভক্ষক। গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মধ্যপ্রদেশের ছত্তিশপুরের জেলা হাসপাতালে এমন লজ্জাজনক দৃশ্যের দেখা মিলেছে।

যেখানে একজন ৭৭ বছর বয়সী বৃদ্ধকে নির্মমভাবে মারধর করতে দেখা যায় চিকিৎসককে। শুধু তাই নয়, ভিডিওতে দেখা গিয়েছে, ওই চিকিৎসক দুর্বল ওই বৃদ্ধকে হাসপাতাল চত্বরে টেনে গিয়ে মাটিতে ফেলে পেটাচ্ছে। এরপর বৃদ্ধকে তিনি হাসপাতালের পুলিশ ফাঁড়িতে আটকে রাখার হুমকি দেন। সেই মুহূর্তে এই ঘটনাটির ভিডিও করে নেয় প্রত্যক্ষদর্শীরা। জানা গিয়েছে, অসুস্থ স্ত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালের নিয়ে গিয়েছিলেন উধবলাল যোশী নামক ওই বৃদ্ধ। আর সরকারী হাসপাতাল মানেই লাইন দেওয়ার একটা প্রবণতা রয়েছে। ওই বৃদ্ধও অন্যদের মতো লাইনে অপেক্ষা করছিলেন। কিন্তু সময় পেরিয়ে গেলেও লাইনের কোনও পরিবর্তন হয় না। এদিকে ভিড় বাড়তেই থাকে। এরপর অভিযুক্ত ওই চিকিৎসক যোশীকে জিজ্ঞাসা করেন যে, তাঁরা কেন লাইনে দাঁড়িয়ে আছেন? বিষয়টি তিনি ব্যাখ্যা করার চেষ্টা করলে, চিকিৎসক বৃদ্ধকে কষিয়ে থাপ্পড় মারেন।

এরপর ওই চিকিৎসক তাকে হাসপাতাল চত্বরে ফেলে পেটাতে শুরু করেন। এবং পুলিশ ফাঁড়ির দিকে টেনে নিয়ে যান। নির্যাতিত বৃদ্ধ বলেছেন, “চিকিৎসক আমাকে লাথি মেরে চৌকিতে টেনে নিয়ে যখন। তিনি আমাকে চড় মারেন এবং আমার চশমা ভেঙে দেন। তিনি আমার জুতোও ছিঁড়ে ফেলেন। আমাকে হত্যার হুমকি দেন। আমার স্ত্রীকেও তিনি নানাভাবে লাঞ্ছিত করেন।’ এ ঘটনায় হাসপাতালে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। এবং উপস্থিত লোকজন চিকিৎসকের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। বৃদ্ধর উপর নির্মমভাবে অত্যাচারের প্রতিবাদ জানান। কিন্তু সেই সুযোগে হাসপাতাল চত্বর থেকে পালিয়ে যান অভিযুক্ত চিকিৎসক। জনসাধারণের ক্ষোভের ফলে হাসপাতাল কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা নিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কয়লা পাচার ও আইপ্যাক তদন্তে বিশেষ দল গঠনের ভাবনা ইডির

আবাসন লক্ষ্য করে গুলি নাকি অন্য কিছু? পুলিশের জালে অভিনেতা কমল আর খান

খুন হননি! বেলডাঙার সেই পরিযায়ী শ্রমিকের ময়নাতদন্তের রিপোর্ট সামনে আনল ঝাড়খণ্ড পুলিশ

মদ্যপ স্বামীকে খাটে বেঁধে চরম মারধর, অবৈধ পিস্তল দিয়ে হত্যার হুমকি স্ত্রীর

সুপ্রিম কোর্টে ধাক্কা আইপ্যাক কর্তার, ফোন দেখার অনুমতি পেল ইডি

মানালিতে বরফ বৃষ্টির মধ্যেই বিকিনি পড়ে উদ্দাম নাচ মহিলার, দেখুন ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ