চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পরকীয়া করতে গিয়ে হাতেনাতে পাকড়াও বিজেপি নেত্রী,‌ পিঠে পড়ল উত্তম-মধ্যম

নিজস্ব প্রতিনিধিঃ পরকীয়া করতে গিয়ে হাতেনাতে পাকড়াও, ধরা পড়তেই বিজেপি নেত্রীর পিঠে পড়ল উত্তম-মধ্যম। সম্প্রতি হরিদ্বারের এক মহিলাকে তাঁর প্রেমিকের সঙ্গে হাতেনাতে ধরলেন ওই ব্যক্তির স্ত্রী এবং তাঁর পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, ওই মহিলাটি এলাকার একজন গণ্যমান্য বিজেপি নেত্রী। বহুদিন ধরেই বিজেপি নেত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল ব্যক্তির। এরপর গতকাল রাতে ব্যক্তির সঙ্গে বিজেপি নেত্রীকে হাতেনাতে ধরে ফেলেন তাঁর স্ত্রী, পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে উভয় পক্ষের মধ্যেই শুরু হয় তুমুল ঝগড়া। এক সময়ে বিজেপি নেত্রীকে মারধর করতে শুরু করেন তাঁর প্রেমিকের পরিবারের লোকজনেররা। তাঁর কলার ধরে টানাটানি করেন। ঘটনার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

দু’জনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন ব্যক্তির পরিবার এবং সঙ্গে সঙ্গে কুকীর্তি ফাঁস হয় ওই এলাকার জননেত্রীর। সূত্র অনুযায়ী, বিজেপি নেত্রীর নাম তেহরি, তিনি একজন বিধবা। হরিদ্বারের ওই ব্যক্তির সঙ্গে তাঁর প্রায় দুই থেকে আড়াই বছরের বন্ধুত্ব রয়েছে। ওই ব্যক্তি বিবাহিত। তা জেনেশুনেই পরকীয়া প্রেমে জড়ান। ব্যক্তির ঘরে স্ত্রী এবং সন্তান সকলেই রয়েছেন। প্রথমে তাঁদের বন্ধুত্বের সম্পর্ক থাকলেও পরে বন্ধুত্ব গড়ায় প্রেম। তেহরি বিধবা হওয়ায় স্মুথলি তাঁর সঙ্গে সম্পর্ক স্থাপন করেন ওই বিবাহিত ব্যক্তি। এবং তাঁকে মদত দেন বিজেপিনেত্রী। দীর্ঘদিন ধরে গোপনে গোপনে তাঁদের প্রেম চললেও কেউ টের পায়নি। কিন্তু একপ্রকার সন্দেহ ছিল ব্যক্তির স্ত্রীর।

অবশেষে রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় বিজেপি নেত্রী এবং তাঁর কথিত প্রেমিক ঋষিকুল একসঙ্গে একটি মাঠে পৌঁছন। এবং সেখানে তাঁরা কথা বলতে বলতে মগ্ন হয়ে পড়েন। ঠিক সেই সময়েই প্রেমিকের স্ত্রী তার আত্মীয়দের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের একসঙ্গে ধরে ফেলেন। তখনই বিজেপি নেত্রীর উপর শারীরিক নির্যাতন চালায় ঋষিকুলের পরিবারের সদস্যরা। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর করে। অবশেষে ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে পুলিশ এখনও এই বিষয়ে কোনও বিবৃতি দেয়নি। ইতিমধ্যে, বিজেপি নেত্রী এবং তার কথিত প্রেমিকের মধ্যে হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশটগুলিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ