ট্রেনে প্যান্ট্রিকর্মীদের জুলুমবাজি, প্রতিবাদ করতেই যাত্রীকে ধরে মারধর, মুখ খুলল রেল

এমনকী তিনি ট্রেন থেকে কফি কিনেছেন ২০ টাকায়, যার দাম ১০ টাকা, নুডলস কিনেছেন ৯০ টাকায়। যা কিনা নির্ধারিত দামের থেকে ৪০ টাকা বেশি।

Share:

নিজস্ব প্রতিনিধি: হেমকুণ্ড এক্সপ্রেসের এসি কোচে ভ্রমণকারী একজন ‘ট্রাভেল ব্লগার’-কে মারধর। বিপাকে পড়ে প্রতিক্রিয়া দিলেন রেলওয়ে কর্তৃপক্ষ। ৬ মে হৃষিকেশ, মাতা বৈষ্ণোদেবী কাটরার মধ্যে চলাচলকারী হেমকুণ্ড এক্সপ্রেসে উঠেছিলেন ব্লগার বিশাল শর্মা। ট্রেনে তাঁর সিট ছিল থার্ড এসি কোচে। তাঁর অভিযোগ, ভ্রমণকালে সবার মতো তিনিও কিছু খাবার এবং জলের বোতল কিনেছিলেন। কিন্তু পরে তিনি লক্ষ্য করেন যে, তিনি উপযুক্ত মূল্যের থেকে বেশি দামে ট্রেনের ক্যান্টিন থেকে খাবার এবং জল কিনেছিলেন। অর্থাৎ তাঁর কাছ থেকে বেশি টাকা নেওয়া হয়েছে। বিষয়টি তিনি পুরোটাই ব্লগের আকারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যেখানে তিনি দেখিয়েছেন যে, ট্রেন থেকে কেন একটি জলের দাম তাঁর কাছ থেকে ২০ টাকা নেওয়া হয়েছে। এমনকী রেলের দ্বারা অনুমোদিত জলের বোতলের আসল দাম ১৫ টাকা।

এমনকী তিনি ট্রেন থেকে কফি কিনেছেন ২০ টাকায়, যার দাম ১০ টাকা, নুডলস কিনেছেন ৯০ টাকায়। যা কিনা নির্ধারিত দামের থেকে ৪০ টাকা বেশি। এরপর তিনি রেলম্যাডেড অ্যাপ্লিকেশনের মাধ্যমে অভিযোগ দায়ের করেন। এবং ট্রেনে পেন্ট্রি কর্মীদের অদ্ভূত ব্যবহার সবটাই ক্যামেরায় ধারণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। যার পরিণতি হয় ভয়াবহ। তাঁর অভিযোগের পরেই একদল লোকজন শর্মার দিকে তেড়ে আসে এবং তাঁর উপর হামলা চালায়। এই দৃশ্যটিও ট্রেনের কেউ একজন রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে, যখন বিশাল তাঁর উপরের বার্থে বিশ্রাম নিচ্ছেন, তখনই একদল লোক তাঁর মুখোমুখি হয় এবং তাঁকে নীচে নেমে যেতে বলে। তাদের মধ্যে একজন, সবুজ পোলো শার্ট পরা ছিলেন। এরপরেই বিশালের উপর তাঁরা প্রথম প্রথম শর্মা তাঁর সিট থেকে নিচে নামতে রাজি নাহলে একজন ব্যক্তি শর্মার বার্থে উঠে পড়েন।এবং এটার পা ধরে টানেন। আক্রমণাত্মক হামলা চালায়। এরপর বিশাল চিৎকার করতে শুরু করেন। এই হামলার কারণে বিশাল শর্মা গুরুতর আহত হয়েছেন। তাঁর জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে।

 

পুরো ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X এবং ইউটিউবে পোস্ট করে শর্মা অভিযোগ করেছেন যে, “যখন আমি ট্রেন বাই প্যান্ট্রিতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করি, তখন আমাকে হত্যার চেষ্টা করা হয়।” তিনি রেল কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে তাঁর পোস্টের প্রতিক্রিয়া জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়। বলেছে, “মামলাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ক্যাটারারের উপর ৫ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। কাটোরার জিআরপি কর্তৃক একটি এফআইআর দায়ের করা হয়েছে। বিষয়টি কঠোর নজরদারিতে রয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার