জোর করে রঙ দিয়ে, ডিম ছুঁড়ে জাপানি মহিলাকে হেনস্থা দিল্লিতে

নিন্দায় সরব হয়েছে নেটিজেনরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: হোলি (Holi) খেলার সময় হয়রানির শিকার হন অনেক মহিলা, হোলির দিনে ভারত ম্যাট্রিমনি এক বিজ্ঞাপনী ভিডিওতে এমন বার্তা দিয়েছিল। আর সেই বার্তা সত্যি প্রমাণিত হল রাজধানী দিল্লিতে। হোলির দিনে এক জাপানি মহিলাকে (Japani Woman) হেনস্থা করা হল। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই হেনস্থার ছবি ভাইরাল হয়েছে। যা দেখে নিন্দায় সরব হয়েছে নেটিজেনরা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন পুরুষের একটি দল জাপানি মহিলাকে আঁকড়ে ধরার চেষ্টা করতে করতে গায়ে রঙ ছুঁড়ে দেন। শুধু তাই নয় মহিলার মাথায় ডিম ছুঁড়তেও দেখা যায়। এই ঘটনার পর মহিলাটি ‘বাই, বাই’ বলে গ্রুপ থেকে পালানোর চেষ্টা করলে তখন তাঁকে ঠেলে দেওয়া হয়। একজন তাঁকে আটকাতে গেলে মহিলা তাঁকে চড় মারেন। হেনস্থা ও নির্যাতনের পর জাপানি মহিলাটি পুরো ভিজে গিয়েছিলেন। বেশি রঙ তার উপর ছোঁড়ার কারণে তাঁকে চেনাও যাচ্ছিল না।

ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, ভিডিওতে দেখা ল্যান্ডমার্কের ভিত্তিতে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ঘটনাটি পাহাড়গঞ্জ এলাকায় ঘটেছে। তবে ওই এলাকায় এমন কোনো ঘটনা ঘটেছে নাকি ভিডিওটি পুরনো তা যাচাই করা হচ্ছে।’ পাশাপাশি মহিলার পরিচয় জানতে দিল্লি পুলিশের তরফে জাপানি দূতাবাসে মেল পাঠানো হয়েছে।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১