লাল জামা সাথে মাথায় লাল টুপি, ঝুলি হাতে ভিড়ে ঠাসা ট্রেনে হাজির সান্তা ক্লজ

Share:

নিজস্ব প্রতিনিধি :- বড়দিন মানেই সান্তা ক্লজ। প্রচলিত ভাবনা অনুযায়ী, বড়দিনের রাতে সান্তা ক্লজ এসে বাচ্ছাদের উপহার দিয়ে যান। এবার সেই সান্তারই দেখা মিলল প্রকাশ্য দিবালোকে। বড়দিনের সকালে মুম্বইয়ের ভিড় ট্রেনের যাত্রা করছিল মুম্বইবাসী। বরাবরের মত ভিড়ের ছবিতে কোন বদল ছিল না বড়দিনেও।  তবে এই বড়দিনে ভিড়ে ঠাসা ট্রেনে যাত্রা করেছিলেন সান্তা ক্লজ। মানুষের মনের আবেগ জুড়ে থাকে সেই সান্তাই হাজির হলেন সবার মাঝে।

ইতিমধ্যেই এই ঘটনার এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে লাল এবং সাদা পোশাক পরা, সান্তাকে সহযাত্রীদের সাথে ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকতে। তিনি ট্রেনের ফুটবোর্ডে ঝুঁকিপূর্ণভাবে ভ্রমণ করার সময় মানুষের দিকে হাত নাড়তে দেখা গেছে।

ভাইরাল হওয়া ভিডিও থেকে এক নেটিজেনকে ‘রবি’ নামে চিহ্নিত করেছেন। “তার নাম রবি, আমরা তাকে রবি চাচা বলি। কাউকে হাসাতে হলে তিনি একজন সেরা মানুষ”, এমনটাই মন্তব্য করেছেন তিনি। ভিডিওটি ইনস্টাগ্রামে একটি ‘Unexplored_Vasai’ অনলাইনে আপলোড করেছে। এই ভিডিও ছড়িয়ে পড়তেই ধেয়ে এসেছে মন্তব্যের ঝড়। কেউ কেউ বলেছেন,  “সান্তা সান্তাক্রুজে পৌঁছেছে”। আবার কেউ হরিণ ছাড়া তাকে প্রতিবন্ধী বলে উল্লেখ করেছেন। এখন পর্যন্ত, এটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ৭০,০০০টিরও বেশি লাইকের সাথে ১.২ মিলিয়ন ভিউ পেয়েছে। 

উনদাভের জোড়া গোলে ২০ বছরের ‘শাপমোচন’, এক যুগ বাদে নকআউটে জার্মানি

সুইডেনকে ৫-১ গোলে গুঁড়িয়ে প্রথম জয় পেল নেদারল্যান্ডস

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু