ঋণ প্রতারণা মামলায় জামিন পেলেন VIDEOCON কর্ণধার

বোম্বে হাইকোর্টের বিচারপতি রেবতী মোহিতে দেরে ও বিচারপতি পি কে চবনের ডিভিশন বেঞ্চ তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আইসিআইসিআই ব্যাঙ্কের ঋণ প্রতারণা মামলায় জামিন পেলেন বৈদ্যুতিন সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভিডিওকনের কর্ণধার বেণুগোপাল ধুত। আজ শুক্রবার বোম্বে হাইকোর্টের বিচারপতি রেবতী মোহিতে দেরে ও বিচারপতি পি কে চবনের ডিভিশন বেঞ্চ তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে ভিডিওকন কর্ণধারকে জামিন দেওয়া হয়েছে। সিবিআইয়ের পক্ষ থেকে অন্তর্বর্তী জামিনের আদেশের উপরে আপাতত স্থগিতাদেশ দেওয়ার আর্জি জানানো হলেও তা খারিজ করে দিয়েছেন বিচারপতিরা।

বেসরকারি ব্যাঙ্ক আইসিআইসিআইয়ের ৩ হাজার ২৫০ কোটি টাকার ঋণ কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ২৬ ডিসেম্বর ভিডিওকন কর্ণধার বেণুগোপাল ধুতকে গ্রেফতার করে সিবিআই। তার আগেই গ্রেফতার করা হয় ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোচর ও তাঁর স্বামী দীপক কোচরকে। আর্থিক সুবিধার বিনিময়েই ভিডিওকন কর্ণধারকে বিপুল অঙ্কের টাকা ঋণ হিসেবে মঞ্জুর করা হয়েছে বলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়।

গত ৯ জানুয়ারি আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোচর ও তাঁর স্বামী দীপক কোচরের জামিন মঞ্জুর করে বোম্বে হাইকোর্টের বিচারপতি রেবতী মোহিতে দেরে ও বিচারপতি পি কে চবনের ডিভিশন বেঞ্চ। তার পরেই নিজের জামিনের আবেদন জানান ভিডিওকন কর্ণধার। গত ১৩ জানুয়ারি শুনানি শেষে রায়দান স্তগিত রেখেছিল ডিভিশন বেঞ্চ। এদিন আবেদনের নিষ্পত্তি করতে গিয়ে ভিডিওকন কর্ণধারের জামিন মঞ্জুর করেন বিচারপতিরা। সিবিআইয়ের পক্ষ থেকে নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যাওয়ার জন্য বেণুগোপাল ধুতের অন্তর্বর্তী জামিনের আদেশের উপরে স্থগিতাদেশ চাওয়া হয়েছিল। যদিও তা খারিজ করে দিয়েছেন বিচারপতিরা। পাশাপাশি আইসিআিসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোচর ও তাঁর স্বামী দীপক কোচরের জামিনের নির্দেশ প্রত্যাহারের দাবি জানানো এক আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানাও করেছেন বিচারপতিরা।

এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, অবশেষে লক্ষ্যভেদ শুটারদের

ভোর থেকেই তুমুল বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগ রাজ্যজুড়ে

হাতিবাগান থেকে সিংহী পার্ক, এবার AC ট্রামে চেপেই করুন পুজো পরিক্রমা, জেনে নিন রুট ও ভাড়া

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

চিকেন রান্না নিয়ে স্বামী-স্ত্রীর বচসা, অশান্তির মাঝেই প্রাণ গেল ৬বছরের শিশুর

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

Mivi One 5G: ৩০ হাজারের ফিচার্স সমৃদ্ধ ফোন মিলছে মাত্র ১২,৯৯৯ টাকায়

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?