জীবনে প্রথমবার বিমানে চড়ে কেমন অভিজ্ঞতা ভাইরাল গার্ল মোনালিসার?

ফ্লাইট ভ্রমণের আগে আমাকে আমার সমাজের লোকজন বলেছিল, বিমানে ওঠার আগে রক্ত পরীক্ষা করা হয়। যা শুনে আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৫ সালের মহাকুম্ভ মেলার প্রধান আকর্ষণ ছিলেন মোনালিসা। মধ্যপ্রদেশের ছোট্ট একটি গ্রামের বাসিন্দা মোনালিসা, দু-মুঠো রোজগারের আশায় মালা বেচতে গিয়েছিলেন মহাকুম্ভে। আর তাতেই ভাইরাল হয়ে যান মোনালিসা। নেপথ্যে তাঁর মুখের ইউনিক সৌন্দর্য, নীল পটলচেরা চোখ, টিকালো নাম, গায়ের চকোলেট বর্ণ। ইউটিউবারদের চোখে পড়ে যান তিনি। মোনালিসার নানা খুঁটিনাটি মূহুর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভরে যায়। তাতেই ভাগ্যের চাকা ঘুরে যায় মোনালিসার। সুদূর বলিউড থেকে ডাক পান তিনি। সপ্তাহ কয়েক আগেই ‘দ্য মণিপুর ডায়েরিজ’ ছবিতে সাইন করেন মোনালিসা। চলচ্চিত্র পরিচালক সনোজ মিশ্র নিজেই মোনালিসার মহেশ্বরে বাড়িতে গিয়ে তাঁকে প্রস্তাব দেন। ছবিতে সেনা অফিসারের মেয়ের ভূমিকায় অভিনয় করবেন মোনালিসা। সেনা অফিসার হবেন অনুপম খের।

সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে মুক্তি পাবে ‘দ্য মণিপুর ডায়েরি’। সুতরাং ছবির শুটিং জোরকদমে শুরু হয়েছে। প্রথমে শুটিংয়ের জন্যে কেরলে উড়ে গিয়েছিলেন মোনালিসা। ইন্দোর থেকে কেরলে ফ্লাইটে সফর করেছেন তিনি। আর প্রথম বিমান ভ্রমণের অভিজ্ঞতা কেমন ছিল মোনালিসার? ফ্লাইটের মধ্যেই পরিচালক সনোজ মিশ্রকে জানিয়েছেন মোনালিসা। সেই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে মোনালিসা বলছেন, ‘ফ্লাইট ভ্রমণের আগে আমাকে আমার সমাজের লোকজন বলেছিল, বিমানে ওঠার আগে রক্ত পরীক্ষা করা হয়। যা শুনে আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। তবে আমার সব ভয় দূর হয়ে গিয়েছে। আমি বিমানে কোনও ভয় পাচ্ছি না। আমাকে এতটা সমর্থন করার জন্যে সবাইকে ধন্যবাদ।’

তবে শুটিং শুরু করার আগে মুম্বইতে অভিনয় প্রশিক্ষণ নিচ্ছেন মোনালিসা। তাই কেরল থেকে মুম্বইতে ফিরে এসেছেন মোনালিসা। তাঁকে হাতে ধরে অভিনয়ের A B C D শেখাচ্ছেন পরিচালক সনোজ মিশ্র। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানেই দেখা যাচ্ছে, একটি বন্ধ ঘরে মোনালিসাকে স্লেট চকের মাধ্যমে অভিনয়ের A B C D শেখাচ্ছেন পরিচালক। সুতরাং যেহেতু তিনি মোনালিসাকে তাঁর ছবির নায়িকা হিসেবে বেছেছেন, তাই তাঁকে এক্কেবারে গড়ে পিঠে অভিনয় বিদ্যা শেখানোর দায়িত্বও নিয়েছেন সনোজ মিশ্র। পর্দায় মোনালিসাকে একেবারে উপযুক্ত kore তুলবেন সনোজ মিশ্র। সেটাই এখন একমাত্র প্রতিজ্ঞা পরিচালকের। মোনালিসার মুম্বইয়ে অভিনয়ের প্রশিক্ষন ৩ মাস চলবে।

কুড়ুল দিয়ে বাবা-স্ত্রীকে খুন, কেনও এমন পদক্ষেপ যুবকের?

ফুলের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণ নবম‌ শ্রেণির পড়ুয়ার

কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্জুন, ছেলের বড় সাফল্যে গর্বিত মা জুহি চাওলা

কোন্নগরে চলল বুলডোজার, ভাঙা হল তৃণমূল কাউন্সিলরের বেআইনি নির্মাণ

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

‘ভারতনাট্যম নিয়ে ছেলেখেলা নয়’, ‘চাঁদ মেরা দিল’-এ অনন্যার নাচ নিয়ে বিতর্কের ঝড়

অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের

নিরাপত্তার অভাব, বিশ্বকাপের শিবির আমেরিকা থেকে সরাল ইরান

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

রাজু নস্করের আরও দুটি বেআইনি সম্পত্তিতে নোটিস পাঠাল কলকাতা পুরসভা

জাতীয় শিবির থেকে মোহনবাগানের খেলোয়াড়দের ফেরানোর অনুরোধে অসন্তুষ্ট AIFF

গরমে ছড়াচ্ছে পেটের সংক্রমণ, কোন ভুলেই বাড়ছে হাসপাতালে রোগীর ভিড়?