বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় নীরবতা ভাঙলেন কোহলি

বুধবার, কোহলি একটি আবেগঘন বার্তায় নিহতদের পরিবার এবং সেদিন আহতদের প্রতি তাঁর সাহায্যের ঘোষণা দিয়েছেন। সেই পোস্টটি আরসিবি তাঁদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১৭ বছর অপেক্ষার পরে IPL ট্রফি জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), স্বাভাবিকভাবেই উত্তে জনার শেষ ছিল না বিরাট ফ্যানেদের। সেইমতো গত ৪ জুন ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে বেঙ্গা লুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে RCB-এর আইপিএল জয় উদযাপনের আয়োজ করা হয়। প্রিয় দলকে দেখতে স্বাভাবিকভাবেই স্টেডিয়ামের ভক্তদের লাগামছাড়া ভিড় জমে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যার্থ হল পুলিশ প্রশাসন। যার ফলে ভিড়ে পদপিষ্ট হয়ে মারা যান ১১ জন RCB সমর্থক। গুরুতর জখম হন ৭৫ জন। এই ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছিল RCB টিম ম্যানেজমেন্ট। গ্রেফতার হন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মার্কেটিং হেড নিখিল সোসলে। নিখিল ছাড়াও এই মামলায় পুলিশ আরও তিনজনকে আটক করা হয়।

এই ইভেন্টের আয়োজক ছিল ডিএনএ এন্টারটেইনমেন্ট নেটওয়ার্ক। ওই তিনজন এই সংস্থারই কর্মী। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব শঙ্কর এবং কোষাধ্যক্ষ জয়রাম পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এদিকে সম্প্রতি মৃতদের পরিবার পিছু ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে RCB-র পক্ষ থেকে। তবে এই ঘটনায় এতদিন চুপ করেছিলেন RCB-র অধিনায়ক বিরাট কোহলি। এবার নীরবতা ভাঙলেন কোহলি। এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে পদদলিত হওয়া নিহতদের এবং তাদের পরিবারকে প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিরাট। বুধবার, কোহলি একটি আবেগঘন বার্তায় নিহতদের পরিবার এবং সেদিন আহতদের প্রতি তাঁর সাহায্যের ঘোষণা দিয়েছেন। সেই পোস্টটি আরসিবি তাঁদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন।

 

যেখানে বিরাট লিখেছেন,  ‘জীবনের কোনও কিছুই ৪ জুনের মতো হৃদয় বিদারক ঘটনার জন্য আপনাকে প্রস্তুত করে না। আমাদের ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে সবচেয়ে আনন্দের মুহূর্তটি যেমনটা হওয়া উচিত ছিল, কিন্তু সেদিনের ঘটনা মর্মান্তিক কিছুতে পরিণত হয়েছিল। আমি আমাদের হারিয়ে যাওয়া পরিবারের জন্য এবং আহত আমাদের ভক্তদের জন্য প্রার্থনা করছি। আপনার ক্ষতি এখন আমাদের কাহিনীর অংশ। আশা করি, আমরা যত্ন, শ্রদ্ধা এবং দায়িত্বের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব, ঘুরে দাঁড়াবো সমস্ত পরিস্থিতি থেকে।’ ঘটনার একটি সরকারী তদন্তে জানানো হয়েছে, যথাযথ ছাড়পত্রের অভাব এবং ফ্র্যাঞ্চাইজির পাঠানো সোশ্যাল মিডিয়া আমন্ত্রণের প্রতিক্রিয়ায় বিপুল সংখ্যক ভিড়ের কারণে এই ধরনের বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়েছে। তদন্তে আরসিবিকে সমর্থকদের সংখ্যা বৃদ্ধির জন্য দায়ী করা হয়েছে। ঘটনার পর আরসিবি কেয়ার্স নামে একটি ফাউন্ডেশনও চালু করেছে, যা স্টেডিয়াম কর্তৃপক্ষ, ক্রীড়া সংস্থা এবং লীগ অংশীদারদের once আরও ভাল ভিড় ব্যবস্থাপনা প্রোটোকল ডিজাইন করার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। এর আগে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া পদদলিত হওয়া এবং বিশৃঙ্খলার জন্য পুলিশকে দায়ী করেছিলেন। বরখাস্ত করা হয়েছিল পুলিশ কমিশনারকে। পরে কর্ণাটকের আইপিএস অফিসার সীমান্ত কুমার সিংহকে নতুন পুলিশ কমিশনার নিযুক্ত করা হয়।

ফ্রিজের সবজি খেলে শরীরের ক্ষতি হয়? কী বলছেন বিশেষজ্ঞরা?

বারবার প্রস্রাবের সংক্রমণ? কিডনি সুস্থ রাখতে করুন এই ৩ যোগাসন

কর্মক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণ করতে হবে, সংসারে খরচ বাড়বে, রাস্তাঘাটে বাইক আস্তে চালান

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের