Bilkis: বিজেপি নেতার মন্তব্য জ্বলছে বিশ্বহিন্দু পরিষদ, জবাব তলব

পত্রিকার দফতরে চিঠি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিলকিস বানো ইস্যুতে এবার সংঘাতে জড়িয়ে গেল বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপি। ভারতের অন্যতম একটি ইংরেজি দৈনিকে পদ্ম শিবিরের সর্বভারতীয় মুখপাত্র সাজিয়া ইমলির একটি উত্তর সম্পাদকীয় প্রকাশিত হয়েছে, যেখানে তিনি লিখেছেন, বিলকিস বানোর ঘটনায় দোষীরা বিশ্ব হিন্দু পরিষদের সদস্য। সাজা শেষের আগে তাদের মুক্তির পর যারা বীরের সম্বর্ধনা দিয়েছে, তারাও বিশ্ব হিন্দু পরিষদের সদস্য। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। সম্পর্ক নেই প্রধানমন্ত্রী মোদির। বিশেষ একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে ঘটনার সঙ্গে বিজেপি এবং প্রধানমন্ত্রীকে জড়িয়ে দিতে চাইছে।

ওই নিবন্ধ চোখে পড়েছে বিশ্ব হিন্দু পরিষদের। তারা ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের সম্পাদকমন্ডলীকে চিঠি পাঠিয়ে প্রতিবাদ জানিয়েছে। জানতে চেয়েছে, তাদের উত্তর সম্পাদকীয়তে প্রকাশিত উত্তর সম্পাদকীয় একান্তই বিজেপির সর্বভারতীয় মুখপাত্রের ব্যক্তিগত মতামত, নাকি দলের মতমত। সদুত্তর না পেলে তারা প্রয়োজনে আইনানুগ পদক্ষেপ করবে বলেও ইঙ্গিত দিয়েছে।  

সাজিয়া ইমলির উত্তর সম্পাদকীয় প্রকাশিত হয় শুক্রবার, যেখানে ইমলি লিখেছেন- একজন মহিলা হিসেবে তিনি অত্যন্ত লজ্জাবোধ করছে এটা দেখে যে বিলকিস বানোর ঘটনায় দোষীরা সাজার মেয়াদ শেষ হওয়ার আগেই জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছে। বিচারের নামে প্রহসন হয়েছে। ঘটনার মাত্র ১৫ দিনের মাথায় দোষীরা যেভাবে জেল থেকে হাসতে হাসতে বেরিয়ে এল, তা দেখে মাথা হেঁট হয়ে আসছে। মেয়াদ শেষ হওয়ার আগে দোষীদের ছাড়া পাওয়ার সঙ্গে মোদি বা কেন্দ্রীয় সরকারের কোনও সম্পর্ক নেই। সিদ্ধান্ত নিয়েছে গুজরাত সরকার। ঘটনার সঙ্গে না বিজেপির সম্পর্ক আছে না দোষীদের সঙ্গে। এরা সকলেই বিশ্বহিন্দু পরিষদের সদস্য।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে