এয়ারইন্ডিয়ার সঙ্গে একীভূত, ভিস্তারারা শেষ ফ্লাইট উড়বে ১১ নভেম্বর

শুক্রবার ভিস্তারা একটি বিবৃতিতে জানিয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ভ্রমণের জন্যে গ্রাহকরা আর ভিস্তারার বিমান টিকিট বুকিং করতে পারবেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার সঙ্গে ভিস্তারার একীভূত হওয়ার আগে ১১ নভেম্বর নিজের ব্র্যান্ডের অধীনে শেষ ফ্লাইট পরিচালনা করবে ভিস্তারা। ১২ নভেম্বর থেকে পুর্ণ-পরিষেবা অপারেশন-সহ এয়ার ইন্ডিয়ার সঙ্গে একীভূত হয়ে যাবে ভিস্তারা। এয়ার ইন্ডিয়া-ভিস্তারা একীভূতকরণের অংশ হিসেবে সরকার সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগের জন্যে অনুমোদন দিয়েছে। ভিস্তারা টাটা গ্রুপ এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের মধ্যে একটি যৌথ উদ্যোগ। আর এয়ার ইন্ডিয়া টাটা গ্রুপের মালিকানাধীন। শুক্রবার ভিস্তারা একটি বিবৃতিতে জানিয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ভ্রমণের জন্যে গ্রাহকরা আর ভিস্তারার বিমান টিকিট বুকিং করতে পারবেন না।

এরপর থেকে ভিস্তারা বিমানগুলি এয়ার ইন্ডিয়ার সঙ্গে একীভূত হবে এবং এয়ার ইন্ডিয়ার দ্বারা পরিচালিত হবে। তাই ভিস্তারার বিমানগুলিও এয়ার ইন্ডিয়ার দ্বারা পরিচালিত ওয়েবসাইটে পুনঃনির্দেশিত হবে। তবে ভিস্তারা ১১ নভেম্বর পর্যন্ত যথারীতি বুকিং নেওয়া এবং এই ফ্লাইট পরিচালনা করা চালিয়ে যাবে। ২০২২ সালের নভেম্বরে এয়ার ইন্ডিয়ার সঙ্গে ভিস্তারার একীভূত হওয়ার বিষয়টি প্রথম ঘোষণা করা হয়। তবে ভিস্তারার সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও এয়ার ইন্ডিয়াতে তাঁদের ২৫.১ শতাংশ শেয়ার থাকবে।

ই বিষয়ে ভিস্তারার CEO বিনোদ কান্নান জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার সঙ্গে ভিস্তারার একীভূতকরণটি যাত্রীদের আরও উন্নতমানের ভ্রমণ অভিজ্ঞতা দেবে। জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারা থেকে ক্রস-ফাংশনাল টিমগুলি বহুমাস ধরে বিমান, ফ্লাইং ক্রু, গ্রাউন্ড-ভিত্তিক সহকর্মীরা যতটা সম্ভব নির্বিঘ্নে নতুন এয়ার ইন্ডিয়াতে স্থানান্তর করার কাজ করছে। এদিকে এয়ার ইন্ডিয়া এয়ারলাইনে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিদেশী সরাসরি বিনিয়োগের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনকে স্বাগত জানিয়েছে।এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক যা ভিস্তারা এবং এয়ার ইন্ডিয়ার মধ্যে একীভূতকরণ প্রক্রিয়া এবং এয়ার ইন্ডিয়া গ্রুপের বিস্তৃত রূপান্তরকে সহজতর করবে।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর