বৃন্দাবনের অন্যতম দর্শনীয় স্থান বৃন্দা কুণ্ড, ইতিহাস জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্রজ এলাকায় নন্দগাঁও-বারসানা দুটি গুরুত্বপূর্ণ শহর। এখানে কৃষ্ণ ও রাধার শৈশব কেটেছে। এই শহরগুলির প্রতিটি মন্দির নিঃসন্দেহে ভক্তির মূল প্রতীক। এই মন্দিরগুলোতে দেব উৎসব পালন করা হয়। বিভিন্ন আচার-অনুষ্ঠান, তীর্থযাত্রীরা এখানকার আধ্যাত্মিকতা উপভোগ করেন। তারমধ্যে অন্যতম হল নন্দগাঁওয়ের বৃন্দা কুণ্ড। 

বৃন্দা কুণ্ড নন্দগাঁও থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট জলাশয়। বলা হয়ে থাকে এই পবিত্র কুণ্ডটি বৃন্দাদেবীর। বিশ্বাস করা হয় যে, রাধা ও শ্রীকৃষ্ণের লীলা পরিচালনার দায়িত্বে বৃন্দাদেবীই রয়েছেন। বৃন্দাদেবী যোগমায়া পূর্ণিমা দেবীর সঙ্গে মিলে রাধা-কৃষ্ণের মনোরম মিলনের আয়োজন করতেন। এই কুণ্ডটি বৃন্দাদেবী মন্দিরের পাশেই রয়েছে। এই মন্দিরে বৃন্দাদেবীর চির-মনোমুগ্ধকর বিগ্রহ রয়েছে। তীর্থযাত্রীরা বিগ্রহটির বাদিকে হলুদ রঙের তোতাপাখি দেখতে পান। বিশ্বাস করা হয় যে, দক্ষ নামের এই তোতাপাখিটি বৃন্দাবনে উড়ে গিয়ে দেবীকে সমস্ত কথা জানান।

প্রায় ৫ হাজার বছর আগে, যখন শ্রীকৃষ্ণের সমস্ত পার্থিব লীলা শেষ হয়ে গিয়েছিল, তখন প্রভুর পৌত্র বজ্রনাভ সমগ্র মথুরা জুড়ে ভগবান কৃষ্ণের বিগ্রহ স্থাপন করেছিলেন। একইভাবে বজ্রনাভ বৃন্দা কুণ্ডেও ভগবান কৃষ্ণের বিগ্রহ স্থাপন করেন। সময়ের সঙ্গে সঙ্গে সমগ্র শহর সবুজ গাছপালায় ঢেকে যায়। যার ফলে ভগবান কৃষ্ণের বহু গুরুত্বপূর্ণ স্থান লোকচক্ষুর অন্তরালে চলে যায়। চৈতন্য মহাপ্রভু হারিয়ে যাওয়া বহু জায়গা খুঁজে বের করেন। তিনি ও তাঁর শিষ্যরা ব্রজ অঞ্চলের হারিয়ে যাওয়া স্থানগুলি খুঁড়ে আজকের পরিচিত ব্রজ-বৃন্দাবনকে পুনরায় আবিষ্কার করেন।

পরবর্তীকালে মুঘল শাসনকালে কোনও এক মুঘল শাসকের অত্যাচারে এখানকার মন্দির ও মন্দিরের বিগ্রহগুলি নষ্ট হয়ে যায়। যার ফলে বৃন্দাকুণ্ড মানুষের চোখের আড়ালে চলে যায়। বর্তমানে তীর্থযাত্রীরা যে বৃন্দাকুণ্ড দর্শন করেন, সেটি প্রতিষ্ঠা করেছিলেন বাবা মাধব দাস। সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য খোলা থাকে এটি। 

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন