‘‌আমি ফিরে আসতে চাই’‌, পাকিস্তানে বিয়ের পর ভারতীয় মহিলার অডিও ক্লিপ ভাইরাল

Share:

নিজস্ব প্রতিনিধি: নজিরবিহীন ঘটনা!‌ আর তা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একটি আবেগঘন অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। তাও একজন মহিলার কণ্ঠস্বর। যেখানে বলা হচ্ছে, সরবজিৎ কৌর নামে একজন ভারতীয় মহিলা যিনি গত বছরের নভেম্বর মাসে শিখ তীর্থযাত্রার জন্য পাকিস্তানে গিয়েছিলেন। আর সেখানে পরে ইসলাম ধর্ম গ্রহণ করে একজন পাকিস্তানের ব্যক্তিকে বিয়ে করেছিলেন। এবার তাঁর ঘটনার প্রতি নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে। কারণ একটি যাচাই না করা অডিও ক্লিপে, সরবজিৎ কৌর ভারতে তাঁর প্রাক্তন স্বামীর সঙ্গে কথা বলছেন বলে মনে করা হচ্ছে। তাঁকে দেশে ফিরিয়ে আনতে বলছেন। একইসঙ্গে দাবি করছেন যে, তাঁকে পাকিস্তানে হেনস্থা করা হচ্ছে।

এদিকে এই অডিও ক্লিপ ভাইরাল হতেই এখন আলোড়ন পড়ে গিয়েছে। যদিও এই অডিও ক্লিপ যাচাই করে দেখেনি ‘‌এই মুহূর্তে’‌ বাংলা ডিজিটাল। পঞ্জাবের কাপুরথালা জেলার আমানিপুর গ্রামের বাসিন্দা ৪৮ বছরের ওই শিখ মহিলা গত বছরের নভেম্বর মাসে গুরু নানকের জন্মবার্ষিকী সম্পর্কিত উৎসবে যোগ দিতে ভারত থেকে ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছিলেন। তখন ২০০০ শিখ তীর্থযাত্রীও সেখানে গিয়েছিলেন। কয়েকদিন পর তীর্থযাত্রীরা পাকিস্তান থেকে বাড়ি ফিরে আসেন। কিন্তু কৌর নিখোঁজ হয়ে যান। লাহোরের একজন শীর্ষ পুলিশ কর্তা পরে জানান যে, ৪ নভেম্বর পাকিস্তানে পৌঁছনোর একদিন পর, কৌর লাহোর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে শেখুপুরা জেলার নাসির হুসেনের সঙ্গে বিয়ে করেছেন।

অন্যদিকে এই ঘটনার কথা জানতে পেরে ভারতে থাকা পরিবার চিন্তায় পড়ে গিয়েছিল। এবার ওই অডিও ক্লিপে কৌরকে বলতে শোনা যায় যে, পাকিস্তানে তাঁর অবস্থা ‘‌ভাল নয়’‌। কারণ তাঁর বিয়ে করা স্বামী এবং শ্বশুরবাড়ির পরিবার তাঁকে হেনস্থা করে চলেছে। তাই তিনি ভারতে ফিরে আসতে চান এবং লোকটিকে প্রতিশ্রুতি দিতে বলেন যে সে ফিরে এলে তাঁকে কোনও ব্যথা দেবে না। ওই বধূ বাড়ি ফিরে যাওয়ার অনুমতি চেয়ে বলছেন, ‘‌এখানে আমাকে হেনস্থা করা হচ্ছে। আমি আমার সন্তানদের ছাড়া থাকতে পারব না। আমি মানুষকে লক্ষ লক্ষ টাকা দান করতাম। আমি একজন সর্দারনী, তবুও আমাকে টাকার জন্য আকুতি করতে হচ্ছে।’‌

এছাড়া ওই মহিলা আরও অভিযোগ করেছেন যে, তিনি গুপ্তচর হিসেবে পাকিস্তানে যাননি। বরং তাঁর অশ্লীল ছবি মুছে ফেলার জন্য গিয়েছিলেন। কৌর অভিযোগ করেছেন, নাসির হুসেন বলে যাকে তিনি ইসলাম ধর্ম গ্রহণের পর বিয়ে করেছিলেন, তার কাছে তাঁর অশ্লীল ছবি ছিল। আর শুধু সেগুলি মুছে ফেলতে চেয়েছিলেন তিনি। পাকিস্তানে কৌর এবং হুসেনের বিয়ের পর তাঁরা লাহোর হাইকোর্টে একটি অভিযোগ করেন যে, পুলিশ শেখুপুরার ফারুকাবাদে তাঁদের বাড়িতে অবৈধ অভিযান চালিয়েছে এবং তাঁদের বিয়ে ভেঙে দেওয়ার জন্য চাপ দিয়েছে। লাহোর হাইকোর্টের বিচারপতি ফারুক হায়দার পুলিশকে দম্পতিকে হয়রানি বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু পঞ্জাব সরকার সূত্রে খবর, কৌরকে গ্রেফতার করে লাহোরের একটি সরকার পরিচালিত আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়।

গাজিয়াবাদে ঘরের মধ্যে মা-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার, আটক স্বামী

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

গুরুতর আহত হয়ে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন এমবাপে, কি এমন ঘটল মাঠে?

৩৫ হাজার দর্শক, ৩ হাজার ঢাকি, মহালয়ায় ইডেনে মেগা অনুষ্ঠান, থাকবেন মোদি

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, ১০ নম্বর জাতীয় সড়কে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ

১২ তলা থেকে পড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর, দুর্ঘটনা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ট্রাম্পের, ভোটের পর কি ফের হামলার ইঙ্গিত?

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন