ওয়াকফ বোর্ডে এবার অমুসলিম সদস্য, লোকসভায় বিল আনছে কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তুমুল বিরোধীতার মধ্যেই লোকভায় পেশ হতে চলেছে  ওয়াকফ সংশোধনী বিল। জানা গিয়েছে, এই প্রথমবার   ওয়াকফ  বোর্ডের মধ্যে থাকতে চলেছেন দুই  থেকে তিনজন  অ- মুসলিম সদস্য । তারা সংসদ বা সরকারি আধিকারিক। এছাড়াও থাকবেন দুজন মহিলা  সদস্য। ওয়াকফ সংশোধনী অনুযায়ী, নবগঠিত কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলের চেয়ারম্যান হবেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী।

শুক্রবার ওয়াকফ সংশোধনী বিল গ্রহণ হলে এর পর থেকে আইনটির নতুন নাম হবে ‘ইউনিফায়েড ওয়াকফ ম্যানেজমেন্ট, এমপাওয়ারমেন্ট, এফিশিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট’।  আর এই নতুন বিলের মধ্যে মোট ৪৪ টি সংশোধন আনা হয়েছে।   বর্তমানে  ওয়াকফ আইনে যে কোনও সম্পত্তিকে ওয়াকফ হিসাবে ঘোষণার অধিকার ছিল একমাত্র  ওয়াকফ বোর্ডের হাতেই। এরফলে বারবার অভিযোগ উঠেছিল বহু গরিব মুসলিমের সম্পত্তি, অন্য ধর্মালম্বীদের ব্যক্তির সম্পত্তি অধিগ্রহণ করেছে  ওয়াকফ বোর্ড। তাই এবার এই নতুন সংশোধনী বিলের মধ্যে একচ্ছত্র অধিকার কেড়ে নেওয়া হয়েছে ওয়াকফ বোর্ডের কাছ থেকে।

উল্লেখ্য, ১৯৫৪ সালে প্রথম ওয়াকফ আইন পাশ হয়েছিল। ১৯৯৫ সালে ওয়াকফ আইনে সংশোধনী এনে বোর্ডের কাছে সব ক্ষমতা তুলে দেওয়া হয়। এরপর থেকে বোর্ডের বিরুদ্ধে উঠে আসে একের পর এক অভিযোগ। সেইজন্য সরকার চাইছে ওয়াকফ বোর্ডে যেন স্বচ্ছতা বজায় থাকে। তাই সংসদে আনা হচ্ছে ওয়াকফ সংশোধনী বিল।

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নামী IT কোম্পানির চাকরি ছেড়ে সাইবার প্রতারণা! চন্দননগরে গ্রেফতার ১২

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার