‘ছোট বেলায় যৌন নির্যাতন চালাতেন বাবা’, বিস্ফোরক স্বাতী মালিওয়াল

শনিবার দিল্লিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্বাতী মালিওয়াল নিজের বাবার হাতে যৌন নির্যাতনের শিকার হওয়ার কথা জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছোটবেলায় বাবার হাতে যৌন নিপীড়ন নিয়ে মুখ খুললেন দিল্লি মহিলা কমিশনের চেয়ার পার্সন স্বাতী মালিওয়াল (Swati Maliwal)। শনিবার দিল্লিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্বাতী মালিওয়াল নিজের বাবার হাতে যৌন নির্যাতনের শিকার হওয়ার কথা জানিয়েছেন।

শনিবার দিল্লিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল (Swati Maliwal)। সেই অনুষ্ঠান মঞ্চের কাছে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় স্বাতী মালিওয়াল (Swati Maliwal) বলেন, ‘আমি ছোটবেলায় আমার বাবার দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়েছিলাম। তিনি আমাকে মারধর করতেন, আমি বিছানার নিচে লুকিয়ে থাকতাম।’

উল্লেখ্য আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে সাহসিকতার জন্য দিল্লিতে ১০০ জন মহিলাকে পুরস্কার দেওয়া হয় এদিন। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন অনুষ্ঠানে বক্তৃতা রাখার সময় দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘বছরের ৩৬৫ দিন মহিলাদের জন্য। কিন্তু এটি মহিলাদের উদযাপন করার জন্য একটি বিশেষ দিন। একটি প্রবাদ আছে, বয়স শুধুমাত্র একটি সংখ্যা। আজ এই অনুষ্ঠানে, ১০৪ বছরের মহিলা এবং ১০৬ বছর বয়সী মহিলাকেও সংবর্ধিত করা হচ্ছে। তাদের থেকে আমাদের অনুপ্রেরণা নেওয়া উচিত।’

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের