মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: সবার অলক্ষ্যে চুপিসাড়ে ঢুকে পড়ে শৌচালয়ের এক কোণায় ঘাঁপটি মেরেছিল। আর সাক্ষা‍ৎ মৃত্যুদূতকে চোখের সামনে দেখে শিরদাঁড়া বেয়ে বরফঠান্ডা শীতলতা নেমে এল আবাসিকদের। থরহরিকম্প পড়ে গেল গোটা ছাত্রীবাসজুড়ে। শেষ পর্যন্ত খবর দেওয়া হল কর্তৃপক্ষকে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে এল সাপুড়ে। বেশ কয়েকবার কসরতের পর বন্দি করা হল সাক্ষা‍ৎ মৃত্যুদূতকে। আর তাতেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন পড়ুয়ারা।

ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের সাগরের ‘টিলি’ (Tili) এলাকায় অবস্থিত একটি ছাত্রীনিবাসে। মূলত পাহাড়ি এলাকার কাছাকাছি হওয়ায় টিলিতে প্রায়শই সাপের উপদ্রব লক্ষ্য করা যায়।  ছাত্রীনিবাসের শৌচালয়ে বিশাল আকারের একটি অজগর সাপ দেখতে পেয়ে ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় ১০ ফুট লম্বা সাপটির ঘাঁপটি মেরে থাকার বিষয়টি হস্টেল কর্তৃপক্ষের গোচরে আনা হয়। অজগরটিকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য ঘটনাস্থলে ডাকা হয় সাপুড়ে আকিল বাবাকে।হস্টেলে পৌঁছে আকিল বাবা শৌচালয়টি পরীক্ষা করে অজগরটির অবস্থান শনাক্ত করেন। কিছুটা ধস্তাধস্তির পর কোনও আঘাত ছাড়াই অজগরটিকে কাবু করতে সক্ষম হন। এরপর সাপটিকে বাথরুম থেকে সরিয়ে নেওয়া হলে হোস্টেলের বাসিন্দারা স্বস্তি ফিরে পান।

বিশাল আকারের অজগর পাকড়াও করে ছাত্রীদের কাছে নায়ক হয়ে ওঠা সাপুড়ে আকিল বাবার মতে, ‘পাহাড়ি এলাকা হওয়া ছাত্রীনিবাস এলাকায় সাপের আনাগোনা নিত্য-নৈমত্তিক ঘটনা।’ তিনি দাবি করেছেন, ‘এখনও  পর্যন্ত এই এলাকা থেকে প্রায় ৭০ থেকে ৭৫টি অজগর উদ্ধার করেছেন এবং বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে সেগুলোকে তাদের প্রাকৃতিক আবাসস্থলে ছেড়ে দিয়েছেন।’

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

দোকান থেকে কেনার দিন শেষ, মাত্র কয়েকটা উপকরণে বাড়িতে বানান হরলিক্স

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?