‘অহিংসা আমাদের ধর্ম, কিন্তু রাজার কর্তব্য..’, মোদিকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন ভাগবত

Share:

নিজস্ব প্রতিনিধি নয়াদিল্লি: পহেলগাঁওকাণ্ড নিয়ে প্রথমবার মুখ খুলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত। স্পষ্ট জানিয়ে দিলেন ‘রাজার ধর্ম হচ্ছে প্রজাকে রক্ষা করা। আর প্রজাকে রক্ষার জন্য অপরাধীদের বধ করা অন্যায়ের কিছু নয়।’ এ ক্ষেত্রে রামায়ণের রাবণ বধ এবং মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের ভূমিকার প্রসঙ্গও উল্লেখ করেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘পরোক্ষে পাকিস্তানকে উপযুক্ত সবক শেখাতে যুদ্ধের পথে হাঁটার’ মতো সাহসী সিদ্ধান্ত নিতেই প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন সঙ্ঘ প্রধান।

শনিবার নয়াদিল্লিতে ‘দ্য হিন্দু মেনিফেস্টো’ নামাঙ্কিত এক বইয়ের উন্মোচন করতে গিয়ে নাম না করেই পহেলগাঁওকাণ্ডের দিকে ইঙ্গিত করেছেন ভাগবত। তাঁর কথায় ‘আমাদের ধর্ম-নীতি হচ্ছে অহিংসা। আমরা কখনও আমাদের প্রতিবেশীদের ক্ষতি করি না বা অসম্মান করি না। কিন্তু যদি কোন দেশ বা সম্প্রদায় খারাপ পথ অবলম্বন করে, আমাদের ক্ষতি করে,  তাহলে তার প্রতিকার কী? রাজার কর্তব্য হল জনগণকে রক্ষা করা এবং তিনি তার কর্তব্য পালন করবেন। গীতা অহিংসার শিক্ষা দেয়, কিন্তু শিক্ষা হল অর্জুন যাতে যুদ্ধ করে এবং হত্যা করে তা নিশ্চিত করা। কারণ তিনি এমন লোকদের মুখোমুখি হয়েছিলেন যাদের চরম পরিণতি প্রাপ্য ছিল।’

ভগবান রামচন্দ্রের লঙ্কাধিপতি তথা অসুররাজ রাবণকে বধ করার প্রসঙ্গ উত্থাপন করে সরসঙ্ঘচালক বলেন, ‘যখন কেউ অত্যাচারের সব সীমা পার করে যায় এবং তাকে সংশোধনের কোনও পথ থাকে না, তখন তাকে দমন বা বধ করা একপ্রকার অহিংসা। প্রকৃত ধর্ম পালন। ভগবান রাবণকে সংহার করেছিলেন। তা অহিংসাই ছিল। অত্যাচারীদের প্রতিহত করার আর এক নাম ধর্ম। রাজার কর্তব্য হচ্ছে প্রজাদের রক্ষা করা ও অত্যাচারীদের দণ্ড দেওয়া।’

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার, পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি

‘দৃশ্যম ৩’-এ মোহনলালের গাড়ির নম্বর নিয়ে বিতর্ক, নায়ক এবং নির্মাতাদের বিরুদ্ধে FIR দায়ের

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে