‘বেকারত্ব সম্পর্কে মিথ্যা আখ্যান ছড়াচ্ছেন’, মোদিকে তোপ খাড়গের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তিন থেকে চার বছরে আট কোটি নয়া কর্মসংস্থান তৈরি হয়েছে বলে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই  বক্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি  মল্লিকার্জুন খাড়গে। রবিবার তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ চাকরি নিয়ে প্রধানমন্ত্রী মিথ্যে কথা বুনেছেন। আপনি  বেকারত্ব সম্পর্কে মিথ্যা আখ্যান ছড়াচ্ছেন।‘

শুধু তাই নয় কংগ্রেস সভাপতি আরও বলেন, ‘মোদি সরকার আমলে আগেও কোনও চাকরি হয়নি। এখনও হবে না। ‘ এনআই নিয়ে কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন তোলেন খাড়গে। তিনি স্পষ্টভাবে জানান,’ কেন এনআরএ কোনও চাকরি দিতে পারছে না। কেন এই খাতে সরকার বরাদ্দ কমিয়ে দিয়েছে ?’ এছাড়াও একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে মোদি সরকারকে কাঠগড়ায় বসিয়েছে কংগ্রেস সভাপতি। বলা বাহুল্য, এই প্রথম নয় এরআগে বেকারত্ব নিয়ে বারবার সরব হয়েছে হাত শিবির।

শনিবার মুম্বইয়ের গোরেগাঁওয়ে ২৯,০০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছিলেন  নরেন্দ্র মোদি। সেখানেই কর্মসংস্থান নিয়ে বিরোধীদের আক্রমণ করে বলেন,’ এনআই রিপোর্টে গত তিন-চার বছরে দেশে প্রায় আট কোটি নয়া চাকরি তৈরি হয়েছে। যাঁরা মিথ্যা ছড়িয়ে থাকেন, এই পরিসংখ্যানে তাঁদের মুখ বন্ধ হয়ে গিয়েছে। ‘ আর  এই বক্তব্যের পরেই প্রশ্নের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছে বিরোধী শিবির।

মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩