‘আমরা ভারতের সবচেয়ে বড় পলাতক’, বিজয় মাল্যকে পাশে নিয়ে সগর্বে ঘোষণা ললিত মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবাদ আছে, ‘চোরের মায়ের বড় গলা’। ওই প্রবাদকে ফের প্রমাণ করলেন দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়া বিখ্যাত প্রতারক তথা আইপিএলের প্রাক্তন কর্তা ললিত মোদি। লন্ডনে গতকাল সোমবার (২২ ডিসেম্বর) আর এক প্রতারক তথা কিংফিশার এয়ারলাইন্সের কর্ণধার বিজয় মাল্যকে পাশে নিয়ে তিনি সগর্বে ঘোষণা করেছেন, ‘আমরা দেশের সবচেয়ে বড় পলাতক’। শুধু ঘোষণাই করেননি, ওই ঘোষণার ভিডিও নিজের ইনস্টাগ্রামেও পোস্ট করেছেন প্রাক্তন আওপিএল কর্তা। ইতিমধ্যে সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ওই ভিডিও। আনেক নেটা নাগরিক বলেছেন, ‘কতটা নির্লজ্জ, বেহায়া হলে এমন ঘোষণা করা যায়, তা বুঝিয়ে দিলেন ললিত মোদি।’

বিভিন্ন ব্যাঙ্ক থেকে হাজার-হাজার কোটি টাকা ঋণ নিয়ে তা সোধ না করে ‘কলগার্ল’দের পিছনে উড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে কিংফিশার কর্ণধার বিজয় মাল্যর বিরুদ্ধে। ঋণ পরিশোধ না করে এবং বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করে মোদি জমানায়  ২০১৬ সালের মার্চ মাসে দেশ ছেড়ে লন্ডনে পাড়ি জমান। ২০১৯ সালের জানুয়ারিতে অর্থ পাচার প্রতিরোধ আইন (PMLA) এর অধীনে মামলায় বিশেষ আদালত বিজয় মাল্যকে ‘পলাতক অর্থনৈতিক অপরাধী’ হিসাবে ঘোষণা করে। অন্যদিকে, আর্থিক তছরুপ মামলায় আইনি জটিলতা থেকে বাঁচতেই দেশ ছেড়েছিলেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদি। তাঁর বিরুদ্ধে তদন্ত করছে ইডি-সহ একাধিক ভারতীয় তদন্তকারী সংস্থা।

গতকাল সোমবার বিজয় মাল্যের জন্মদিনের একটি পার্টিতে হাজির ছিলেন ললিত মোদি। ওই পার্পটোর এক ভিডিও প্রকাশিত হয়েছে। তাতে মোদিকে বলতে শোনা গিয়েছে, ‘আমরা দুজন পলাতক, ভারতের সবচেয়ে বড় পলাতক। চলো ইন্টারনেটে আবার শোরগোল ফেলে দিই। শুভ জন্মদিন বন্ধু বিজয়। তোমাকে ভালবাসি। পলাতক ব্যবসায়ীর সঙ্গে আরও এক পলাতক। আমরাই ভারতের সবচেয়ে বড় পলাতক।’ প্রসঙ্গত গত জুলাই মাসেও দুই ‘পলাতককে’ লন্ডনে একটি ‘সামার পার্টি’তে দেখা গিয়েছিল। ওই পার্টিতে একসঙ্গে গলা মিলিয়ে গান গাইতে দেখা যায় ‘চোরে চোরে মাসতুতো ভাই ললিত এবং বিজয়কে।’

‘সঠিক পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য’, হঠাত করে পুরুলিয়ায় খাদ্য শস্যের গোডাউন পরিদর্শন

১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা শুনলে চোখ কপালে উঠবে

সদ্যোজাত কন্যাসন্তানকে জলের ড্রামে ডুবিয়ে খুন করলেন মা, মধ্যপ্রদেশে মর্মান্তিক কাণ্ড

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

বাঁচার অদম্য ইচ্ছা, উত্তাল নদীর মাঝে গাছের ডাল আঁকড়ে রুদ্ধশ্বাস লড়াই যুবকের

শুভেন্দুর নিরাপত্তা নিয়ে ফের সরব অর্জুন সিং, বুলেটপ্রুফ গাড়ি ও জ্যামারের দাবি মন্ত্রীর

সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

যাত্রীদের জন্য সুখবর! মধ্যরাত পর্যন্ত বাস, জানুন কোন কোন রুটে মিলবে পরিষেবা

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মৃত ৩

‘জঙ্গিদের মূল সহ উপড়ে ফেলব,’ চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা