আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

নিজস্ব প্রতিনিধি: কাঁটা দিয়ে কাঁটা তোলার ছক। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের পাল্টা এবার রাঘব চাড্ডাকে ময়দানে নামাচ্ছে বিজেপি। সূত্রের খবর, কলকাতায় বিজেপি প্রার্থীদের সমর্থনে আসছেন সদ্য আপের প্রাক্তন সাংসদ রাঘব চাড্ডা। তবে তিনি কবে এবং কোথায় আসছেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি। ইতিমধ্যেই ছাব্বিশের নির্বাচনের প্রথম দফার ভোট শেষ। শেষ দফার ভোটগ্রহণ আগামী ২৯ এপ্রিল। শেষ মুহূর্তে প্রচারে ঝড় তুলছেন প্রার্থীরা। বিশেষ করে, বাংলার বিজেপির প্রার্থীদের হয়ে ভোট প্রচারে নেমেছে গোটা দেশ। তারকা-সাংসদ কঙ্গনা রানাউত, অনুপমা গঙ্গোপাধ্যায় থেকে মৈথিলী ঠাকুর, হেমা মালিনী সকলেই বাংলায় এসে বিজেপির প্রার্থীদের হয়ে প্রচার সেরেছেন।

এবার ১৪২ আসনে ভোটের আগে বিজেপির মাস্টারস্ট্রোক রাঘব চাড্ডা। ভোট বঙ্গে শেষ দফার প্রচারে ঝড় তুলতে রবিবার বঙ্গে আসছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বালিগঞ্জে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচার করবেন তিনি। এরপরে আরও প্রচার কর্মসূচি রয়েছে তাঁর। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন তিনি। ২৬ ও ২৭ এপ্রিল এই দু’দিন প্রচার সারবেন কেজরিওয়াল। তাই কাঁটা দিয়ে কাঁটা তুলতেই বিজেপির পক্ষ থেকে প্রচারে আনা হচ্ছে রাঘব চাড্ডাকে! একদিকে তৃণমূলের হয়ে প্রচারে কেজরিওয়াল, অন্যদিকে কেজরির দুর্নীতির বিরুদ্ধে সরব হবেন তাঁর প্রাক্তন সতীর্থ রাঘব। খেলা একেবারে জমে ক্ষীর! তবে ঠিক কবে রাঘব কলকাতায় আসবেন তা জানা যায়নি। প্রাক্তন আপ সংসদ রাঘব চাড্ডা তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়। সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতেই কলকাতায় রাঘব চাড্ডাকে ময়দানে নামাচ্ছে বিজেপি। এদিকে বিজেপিতে যোগ দেওয়ায় কোপ পড়েছে রাঘব চাড্ডার সোশ্যাল ফলোয়ার্সেও। ইনস্টাগ্রামে ১ মিলিয়ন অনুরাগী চলে গিয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (২৪ এপ্রিল) আপ থেকে বিতাড়িত হয়ে আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন রাঘব চাড্ডা। দিন কয়েক ধরেই জল্পনা চলছিল, আপ ছেড়ে শীঘ্রই বিজেপিতে যোগ দিচ্ছেন রাঘব, তবে বিষয়টি আরও উস্কে যায় যখন রাজ্যসভায় দলের উপনেতার পদ থেকে তরুণ রাজনীতিবিদকে সরিয়ে দেয় আম আদমি পার্টি। ওই দলের সবথেকে কনিষ্ঠতস সাংসদ ছিলেন তিনি। গতকাল ছয় আপ সাংসদের সঙ্গে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন রাঘব চাড্ডা। সাংবাদিক বৈঠক করেন রাঘব-সহ তিন আপ সাংসদ। সাংবাদিক বৈঠকে আপ বিরোধিতা করে তিনি জা্নিয়েছিলেন, ‘আপকে আমি ১৫ বছর ধরে নিজের রক্ত ​​দিয়ে লালন করেছি, তা পথভ্রষ্ট হয়েছে। এখন এরা দেশের কল্যাণের জন্য নয়, বরং নিজের ব্যক্তিগত লাভের জন্য কাজ করছে। আমি আপ ছেড়ে জনগণের কাছে চলে যাচ্ছি।’ এর আগে শোনা গিয়েছিল, নিজের আলাদা দল গড়তে পারেন রাঘব। কিন্তু শেষ পর্যন্ত নাম লেখালেন বিজেপিতে। আসলে দিন কয়েক ধরেই জল্পনা চলছিল যে, রাঘব চাড্ডা এবং আপ শীর্ষ নেতাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়েছে। ২০২৫ সালের দিল্লি নির্বাচনে দলের পরাজয়ের পর থেকে, রাঘব চাড্ডা দলের কর্মসূচী ও নেতাদের থেকে নিজেকে অনেকটা দূরে সরিয়ে রেখেছেন। এমনকী সাম্প্রতিক সময়ে দলের শীর্ষ নেতারা মদ আবগারি নীতি-সংক্রান্ত অর্থ পাচার মামলায় স্বস্তি পেয়েছেন। তা সত্ত্বেও তিনি অরবিন্দ কেজরিওয়াল এবং মনীশ শিসোদিয়ার সঙ্গে দেখা করেননি। সেই নিয়েও দলের অন্দরে অনেক বিতর্ক উঠেছিল। এরপরেই তাঁকে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দিয়েছিল আপ।

Published by:

Share Link:

More Releted News:

‘‌মোদিজির প্রধান কাজ দেশ বিক্রি’‌, শ্রীরামপুরের সভা থেকে তোপ রাহুল গান্ধির

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্ণাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

‘এবারের ভোট বাংলার মানুষের আত্মসম্মানের লড়াই’, তৃণমূলের হয়ে প্রচারে আভিনেতা পরমব্রত

‘‌সিআরপিএফ অফিসারকে নির্দেশ দিয়েছে ভবানীপুরে ভোট স্লো করতে’‌, শাহকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ