২৮ জুলাই পর্যন্ত পিছিয়ে গেল জাতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন নিয়ে আইনি জট কাটল না। গুয়াহাটি হাইকোর্টে অসম কুস্তি সংস্থার আবেদন নিয়ে পরবর্তী শুনানি হবে ২৮ জুলাই। ফলে ওই দিন পর্যন্ত জাতীয় কুস্তি সংস্থার নির্বাচন হচ্ছে না। ফলে আবার নতুন করে জট ভারতীয় কুস্তিতে।

জাতীয় কুস্তি সংস্থার বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠার পরে ভারতীয় কুস্তির আকাশে কালো মেঘ ছেয়েছে। প্রথমে গত ৬ জুলাই নির্বাচনের দিন ঘোষণা করেছিল জাতীয় কুস্তি সংস্থার দায়িত্ব সামলানো অ্যাড হক কমিটি। পরে ওই নির্বাচন পাঁচ দিন পিছিয়ে ১১ জুলাই করা হয়। কিন্তু নির্বাচনকে চ্যালেঞ্জ জানিয়ে গুয়াহাটি হাই কোর্টের দ্বারস্থ হয় অসম কুস্তি অ্যাসোসিয়েশন। তার কারণ জাতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনে ভোট দেওয়ার অধিকার নেই যে পাঁচ রাজ্য কুস্তি সংস্থার, তার মধ্যে অন্যতম অসম।

গত ২৫ জুন অসম কুস্তি অ্যাসোসিয়েশনের আর্জির পরিপ্রেক্ষিতে ১১ জুলাই জাতীয় কুস্তি সংস্থার নির্বাচন হওয়ার ওপরে স্থগিতাদেশ জারি করে  গুয়াহাটি হাই কোর্ট। পরবর্তী শুনানির আগে নির্বাচন আয়োজন করা যাবে না বলে জানিয়ে দেয়। সোমবার ওই মামলার শুনানি হওয়ার কথা ছিল। শুনানি শেষে আগামী ২৮ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছে গুয়াহাটি হাই কোর্ট। ফলে ওই দিন পর্যন্ত নির্বাচন হওয়ার কোনও সম্ভাবনা নেই।

বারাসত বিশ্ববিদ্যালয়ে ABVP-তৃণমূলের মধ্যে সংঘর্ষের অভিযোগ, আহত একাধিক

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, আয়োজন করা হচ্ছে বিশেষ কর্মসুচির

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়