চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মমতার ডিএ ঘোষণা আদর্শ নির্বাচনী বিধি ভঙ্গ করেছে? কী বলল নির্বাচন কমিশন?

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার ঘন্টাখানেক আগেই সরকারি কর্মচারিদের ডিএ এবং পুরোহিত-মুয়াজ্জেনদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ওই ঘোষণা আদর্শ নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করেনি বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

বিধানসভার ভোট নির্ঘন্ট নিয়ে রবিবার (১৫ মার্চ)  বিকেল চারটের সময়ে দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আর ওই খবর জানতে পেরেই এদিন দুপুরে পর পর দুটি মাস্টারস্ট্রোক দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে পুরোহিত ও মুয়াজ্জেনদের মাসিক ভাতা ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা করেন। তার পর বিকেল ৩টে ৫ মিনিটে ডিএ সংক্রান্ত ঘোষণার পোস্ট করেন। তাতে তিনি লেখেন, ‘আমাদের মা-মাটি-মানুষের সরকার তার সকল কর্মচারী, পেনশনভোগী, লক্ষ লক্ষ শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী, পঞ্চায়েত-পুরসভার কর্মী ও পেনশনভোগীকে দেওয়া কথা রেখেছে। তাঁরা রোপা-২০০৯ অনুযায়ী বকেয়া ডিএ ২০২৬ সালের মার্চ থেকেই পেতে শুরু করবেন।’

ভোট ঘোষণার মুখে পুরোহিত ও মুয়াজ্জেনদের ভাতা বৃদ্ধি এবং ডিএ দেওয়ার কথা ঘোষণা করে মমতা আদর্শ নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন কিনা, তা নিয়ে প্রশ্ন তোলেন সিপিএম ও বিজেপি নেতারা। যদিও নির্বাচন কমিশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ‘ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে পুরোহিত ও মুয়াজ্জেনদের ভাতা বৃদ্ধি এবং ডিএ দেওয়ার কথা ঘোষণা করে মমতা আদর্শ নির্বাচনী বিধি লঙ্ঘন করেননি। কেননা, সাংবাদিক সম্মেলন শুরুর সঙ্গে সঙ্গেই ভোটমুখী পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আদর্শ নির্বাচনী আচরণবিধি চালু হয়েছে। ফলে বাংলার মুখ্যমন্ত্রী কোনও নিয়ম ভাঙেননি।’

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ