পুতিনকে বহণকারী বিমানের গায়ে লেখা “Россия” , এর মানে জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দু’দিনের ভারত সফরে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় দিল্লিতে পৌঁছলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শিষ্টাচার বা প্রোটোকল ভেঙে তাঁকে স্বাগত জানাতে পালমের  ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ছুটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমান থেকে নামার পরে রানওয়েতে দাঁড়িয়েই করমর্দনের পরে রুশ প্রেসিডেন্টকে আলিঙ্গন করলেন প্রধানমন্ত্রী। তার পর দু’জনে একই গাড়িতে চেপে বিমানবন্দর থেকে রওনা হন মোদির বাসভবনের উদ্দেশে। রাতে সেখানেই একান্তে নৈশভোজ সারছেন দুই রাষ্ট্রপ্রধান। অন্য কাউকে সেখানে ঘেঁষতে দেওয়া হয়নি।

পুতিন দিল্লি পৌঁছনোর পরেই তাঁকে বহণকারী বিমান নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বিমানটির গায়ে লেখা একটি শব্দের মানে অর্থা‍ৎ অর্থ খুঁজতে শুরু করেছেন নেটা নাগরিক থেকে শুরু করে সাংবাদিকরা। যে বিমানটিতে চেপে দিল্লি পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট, তার গায়ে লেখা ছিল দুর্বোধ্য শব্দ ‘”Россия”। ভাষাতত্ত্ববিদরা জানাচ্ছেন, পুতিনের বিমানের গায়ে লেখা শব্দটি সিরিলিক লিপি। যা রাশিয়ার সরকারি ভাষার লিপি হিসাবে স্বীকৃত। যেমন দেবনাগরী থেকে উ‍ৎপত্তি হয়েছে সংস্কৃত শব্দের। বিমানের গায়ে ওই শব্দ লিখে বার্তা দেওয়া হয়েছে বিমানটি রাশিয়া সরকারের মালিকানাধীন। সাধারণ প্রোটোকল অনুযায়ী, অনেক দেশের সরকারি বা রাষ্ট্রপতি বিমানে তাদের দেশের নাম লেখা থাকে।

দু’দিনের সফরে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ বৈঠকে যোগদান করবেন পুতিন। আগামিকাল শুক্রবার (৫ ডিসেম্বর)  দিল্লির হায়দরাবাদ হাউসের বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত একাধিক চুক্তি সই হতে পারে। তার মধ্যে অন্যতম, রাশিয়া থেকে আরও এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়া মহাকাশ গবেষণা, পরমাণুশক্তি, জাহাজ নির্মাণ, বিমান নির্মাণ-সহ একাধিক ক্ষেত্রে সমঝোতা স্বাক্ষর হতে পারে।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান